আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শিশু নির্যাতনবিরোধী অভিযানে ২৬৫ জন গ্রেফতার, ২৭ শিশু উদ্ধার

শিশু নির্যাতনবিরোধী অভিযানে ২৬৫ জন গ্রেফতার, ২৭ শিশু উদ্ধার

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধ দমনে পরিচালিত একটি বৃহৎ অভিযানে ২৬৫ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

“অপারেশন স্প্রিং ক্লিনিং” নামে পরিচিত এই অভিযানটি পরিচালিত হয় লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (LAPD) এবং লস এঞ্জেলেস রিজিওনাল ইন্টারনেট ক্রাইমস এগেইনস্ট চিলড্রেন (ICAC) টাস্ক ফোর্সের যৌথ নেতৃত্বে। এই টাস্ক ফোর্সটি লস এঞ্জেলেস, অরেঞ্জ, সান বার্নার্ডিনো, সান্তা বারবারা এবং ভেনচুরা — এই পাঁচটি কাউন্টির সমন্বয়ে গঠিত।

এই অভিযানের লক্ষ্য ছিল অনলাইনের মাধ্যমে শিশুদের নির্যাতনকারী অপরাধীদের চিহ্নিত করা ও তাদের গ্রেফতার করা। সেই সঙ্গে যেসব শিশু এদের টার্গেট হয়েছে, তাদের উদ্ধার করাও ছিল মিশনের গুরুত্বপূর্ণ অংশ।

এই অভিযানটি ৬ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দুই ধাপে পরিচালিত হয়। প্রথম ধাপে সামাজিক যোগাযোগমাধ্যমে ছদ্মবেশে তদন্ত চালিয়ে সম্ভাব্য অপরাধীদের শনাক্ত করা হয়। দ্বিতীয় ধাপে ওই পাঁচটি কাউন্টিতে অভিযুক্তদের বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার এবং তল্লাশি চালানো হয়। গ্রেফতার হওয়া অনেকেই ছিলেন সমাজে “বিশ্বাসযোগ্য” অবস্থানে। LAPD জানিয়েছে, তাদের কেউ কেউ এমন চাকরিতে নিযুক্ত ছিলেন বা এমন ভূমিকায় ছিলেন যেখানে শিশুদের সরাসরি সংস্পর্শে থাকার সুযোগ ছিল। এই অভিযানে মোট ২৭ জন শিশুকে উদ্ধার করা হয়েছে।

LAPD জানিয়েছে, “এই গ্রেফতারগুলো আমাদের মনে করিয়ে দেয় যে শিশুদের রক্ষায় সতর্কতা ও বিভিন্ন সংস্থার মধ্যে সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের সম্মিলিত প্রচেষ্টা অনলাইন শিশু নির্যাতন রোধে সহায়তা করবে এবং শিশুদের নিরাপদে ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করবে।” সন্দেহভাজনদের নাম প্রকাশ করা হয়নি। LAPD জনসাধারণকে অনুরোধ করেছে, কেউ শিশু নির্যাতন সংক্রান্ত কোনো কার্যকলাপ দেখতে পেলে তা রিপোর্ট করতে এবং সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণের জন্য যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত