আপডেট :

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

পিকো রিভেরায় আইসিই-এর অভিযানে জনরোষ, ব্যাপক বিক্ষোভ

পিকো রিভেরায় আইসিই-এর অভিযানে জনরোষ, ব্যাপক বিক্ষোভ

ছবিঃ এলএবাংলাটাইমস

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পিকো রিভেরা শহরে আইসিই (ICE) এজেন্টরা শহরের বিভিন্ন স্থানে হঠাৎ করে অভিবাসনবিরোধী অভিযান চালালে জনমনে চরম উত্তেজনা সৃষ্টি হয়। হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ কতজনকে আটক করেছে, তা জানায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, একাধিক ব্যক্তি, কর্মচারী ও চালকদের তুলে নেওয়া হয়। এর ফলে শহরজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে।

এক ভিডিওতে দেখা যায়, আইসিই কর্মকর্তারা ২০ বছর বয়সী আন্দ্রিয়ান অ্যান্ড্রু মার্টিনেজকে গলা চেপে মাটিতে ফেলে দেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, সে শুধু তার সহকর্মীর পক্ষে কথা বলেছিল। "তারা আমাদের ধাক্কা দিয়ে বলছিল— পিছিয়ে যাও," বলেন একজন। মার্টিনেজের মা মায়রা ভিয়াররিয়াল বলেন, তিনি জানেন না তার ছেলেকে কোথায় নেওয়া হয়েছে বা সে আদৌ নিরাপদ কি না।

আইসিই-এর অভিযানে Food 4 Less সুপারমার্কেটের একজন পরিচ্ছন্নতাকর্মী এবং একটি টরটিয়া ট্রাকের চালক ফ্রান্সিসকো উরিজারকেও ধরে নেওয়া হয়। ফ্রান্সিসকোর মেয়ে ন্যান্সি বলেন, "এটা আমাদের বাবার ব্যবসা। এখন যদি সে ডেলিভারি না করতে পারে, তাহলে পুরো ব্যবসা ভেঙে পড়বে। সব দায়িত্ব এখন আমার কাঁধে।"

শহরের মেয়র জনি গার্সিয়া জানান, আইসিই-এর এই অভিযানের বিষয়ে শহর প্রশাসনকে আগে থেকে কিছু জানানো হয়নি। তিনি বলেন, “পিকো রিভেরা শহর ও আমাদের শেরিফ বিভাগ এই ধরনের আচরণকে সমর্থন করে না।” মেয়রের মতে, শহরের মানুষদের আগে সচেতন করা উচিত ছিল। এমন আচরণ শান্তিপূর্ণ সম্প্রদায়ের জন্য হুমকি।

ঘটনার পর সন্ধ্যা থেকে শহরে ঘণ্টাব্যাপী প্রতিবাদ শুরু হয়, যা রাত্রিব্যাপী চলে। বিক্ষোভকারীরা সিটি হল থেকে রোজমিড ও ওয়াশিংটন মোড় পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করে। সেখানে আতশবাজি দেখা গেলেও কোনো সহিংসতা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। শহরের বাসিন্দারা বলছেন, তারা এ ধরনের আচরণকে বৈষম্যমূলক এবং অমানবিক মনে করেন।

প্রতিবাদকারীদের একজন অ্যালান আলদানা বলেন, "মানুষদের রাস্তায় থেকে ধরে নেওয়া হচ্ছে, কোনো বিচার ছাড়াই। এমনকি কিছু নাগরিকও এই অভিযানের শিকার।" লোরেন জাপাতা বলেন, "এরা কোনো অপরাধী নয়। এরা সৎ, পরিশ্রমী মানুষ, যাদের পরিবারকে এখন বিচ্ছিন্ন করা হচ্ছে।" এসব কর্মকাণ্ডে মানুষের নিরাপত্তা ও মর্যাদা প্রশ্নের মুখে পড়েছে।

মেয়র গার্সিয়া আশ্বাস দিয়েছেন, শহরবাসীর পাশে থাকবে প্রশাসন। তিনি বলেন, "আমরা বাসিন্দাদের তাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করছি এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।" পিকো রিভেরা একটি বৈচিত্র্যময় কমিউনিটি হওয়ায় সকলকে সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। শহর এখন সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে ভাবছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত