আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

হেয়ারস্টাইল নিয়ে বৈষম্যের অভিযোগে In-N-Out-এর বিরুদ্ধে ৩০ লাখ ডলারের মামলা

হেয়ারস্টাইল নিয়ে বৈষম্যের অভিযোগে In-N-Out-এর বিরুদ্ধে ৩০ লাখ ডলারের মামলা

ছবিঃ এলএবাংলাটাইমস

হেয়ারস্টাইল নিয়ে বৈষম্যের শিকার হয়ে চাকরি হারিয়েছেন—এমন অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফাস্টফুড চেইন In-N-Out-এর বিরুদ্ধে ৩ মিলিয়ন ডলারের (প্রায় ৩৩ কোটি টাকা) ক্ষতিপূরণ মামলা করেছেন এক প্রাক্তন কর্মী।

এলাইজা ওবেন (Elijah Obeng) নামে ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি ক্যালিফোর্নিয়ার কম্পটন সুপিরিয়র কোর্টে এই মামলা দায়ের করেন। মামলায় তিনি বলেন, জাতিগত বৈষম্য, হয়রানি, চাকরি থেকে অন্যায়ভাবে বরখাস্ত এবং হেয়ারস্টাইল নিয়ে অপমানজনক আচরণের শিকার হয়েছেন, যার ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মামলায় উল্লেখ করা হয়, In-N-Out-এর পোশাকবিধি অনুযায়ী কর্মীদের চুল কোম্পানি প্রদত্ত হ্যাটের ভেতর ঢেকে রাখতে হয় এবং পুরুষ কর্মীদের ক্লিন শেভড থাকতে বলা হয়। কিন্তু এলাইজার চুল বড় হলে, ম্যানেজমেন্ট তাকে হেয়ারস্টাইল পরিবর্তনের নির্দেশ দেয়, যাতে হ্যাটের নিচে তা পুরোপুরি ঢুকে যায়।

ওবেন জানান, তিনি নিয়ম মানার জন্য চুল ব্রেইড (বেণী করা) করে নেন, কিন্তু তারপরও তাকে সাইডবার্নস (কানের পাশে প্রাকৃতিক চুলের রেখা) কাটতে বলা হয়। তিনি বলেন, এটি ছিল তার স্বাভাবিক হেয়ারস্টাইলের অংশ, এবং এ নির্দেশনা ছিল বর্ণবৈষম্যমূলক ও অপমানজনক।

তিনি আরও বলেন, এরপর থেকেই তাকে অন্যদের চেয়ে বেশি কঠোরভাবে পর্যবেক্ষণ, ছোটখাটো ভুলে বারবার শাসন এবং পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত করা হতে থাকে। ২৫ মে, ২০২৪ সালের দিকে তার সুপারভাইজার তাকে বাড়ি পাঠিয়ে দেয় এবং শেভ করে ফিরে আসতে বলেন—যদিও তার মুখে কোনো অতিরিক্ত দাড়ি ছিল না।

এই অপমানজনক ঘটনাটি তার সহকর্মীরাও প্রত্যক্ষ করেন। ওবেন বলেন, তিনি নিজেকে “সবার সামনে অপমানিত” মনে করেছিলেন। এর কয়েকদিন পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তিনি দাবি করেন, তাকে শুধু তার প্রাকৃতিক হেয়ারস্টাইল এবং বৈষম্যমূলক নিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, In-N-Out কোম্পানি দাবি করেছে, ওবেনকে চাকরি থেকে ছাড়ার পেছনে তার আগের সতর্কবার্তাগুলোই কারণ। তবে মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, কোম্পানির এই আচরণ ক্যালিফোর্নিয়ার ‘CROWN Act’ লঙ্ঘন করেছে। এই আইন অনুযায়ী, কোনো কর্মীকে তার হেয়ারস্টাইল বা হেয়ার টেক্সচারের ভিত্তিতে বৈষম্যের শিকার করা অবৈধ।

In-N-Out এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, কারণ মামলাটি বর্তমানে বিচারাধীন। তবে এই ঘটনা নিয়ে হেয়ারস্টাইল ভিত্তিক বৈষম্য ও কর্মক্ষেত্রে জাতিগত সমতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত