আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মিসরের ২১ জনকে শিরশ্ছেদ করল আইএস

মিসরের ২১ জনকে শিরশ্ছেদ করল আইএস

লিবিয়ায় কর্মরত মিসরের ২১ জন খ্রিষ্টান নাগরিককে শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেট (আইএস)।স্থানীয় সময় রোববার শিরশ্ছেদের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে প্রকাশ করেছে লিবিয়ার একটি জিহাদী গ্রুপ, যারা ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী। পাঁচ মিনিটের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, কমলা রঙের পোশাকে হাতকড়া পরা ২১ জনকে কালো পোশাকে আপদমস্তক ঢাকা জঙ্গিরা একটি সমুদ্রসৈকতে পাশ থেকে নিয়ে যাচ্ছে। পরে তাদের শিরশ্ছেদ করা হয়। ভিডিওর সঙ্গে দেওয়া ক্যাপশন থেকে অনুমান করা যায়, ভিন্নধর্মীয় বিশ্বাসের কারণেই তাদের হত্যা করা হয়েছে। এর আগে আইএসের একটি অনলাইন সাময়িকীতে প্রকাশ করেছিল তাদের কাছে ২১ জন মিসরীয় জিম্মি রয়েছে। যাদের গত ডিসেম্বর ও জানুয়ারিতে লিবিয়ার পূর্বাঞ্চলীয় সির্তে শহর থেকে অপহরণ করে আইএস। এ ঘটনায় পর মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি মিসরে সাতদিনের জাতীয় শোক ঘোষণা করে টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, 'তার দেশ এর সমুচিত জবাব দেবে। এ সময় তিনি মিসরবাসীকে লিবিয়া যেতে বারণ করেছেন।' প্রেসিডেন্ট সিসি বলেন, 'মিশর ও পুরো বিশ্ব আজ জঙ্গিবাদীদের সঙ্গে এক যুদ্ধের মধ্যে রয়েছে, যে জঙ্গিদের সবার লক্ষ্য ও আদর্শই এক'। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী ইসলামী তাত্ত্বিকরাও এ ঘটনাকে 'বর্বর হত্যাকাণ্ড' আখ্যায়িত করেছেন। ইরাক ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বড় একটি এলাকায় খিলাফত কায়েমের ঘোষণা দেওয়া আইএস জঙ্গিরা এর আগেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও তুরস্কের বেশ কয়েকজন নাগরিককে হত্যা করে ইন্টারনেটে ভিডিও প্রকাশ করে। সিরিয়া ও ইরাকে এই জঙ্গি দলটির হাতে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ।

শেয়ার করুন

পাঠকের মতামত