আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সুন্দরী গৃহকর্মী নিতে অনীহা সৌদি বধূদের

সুন্দরী গৃহকর্মী নিতে অনীহা সৌদি বধূদের

মরক্কো, চিলিসহ বিভিন্ন দেশ থেকে গৃহকর্মী নেয় সৌদি আরব। বাংলাদেশ থেকেও সম্প্রতি গৃহকর্মী নেওয়ার কথা জানিয়েছে দেশটি। কিন্তু এই নিয়োগে শর্ত দিয়েছে সৌদি নারীরা। তারা জোর দিয়ে বলছেন, দেশটি গৃহকর্মী নিয়োগ দিতেই পারে। তবে ওই গৃহকর্মীরা সুন্দরী বা আকর্ষণীয় হতে পারবে না।

বুধবার সৌদি আরবের প্রভাবশালী পত্রিকা আরব নিউজের এক খবরে জানানো হয়েছে, সুন্দরী গৃহকর্মীদের কারণে সংসার ভেঙ্গে যাবে- এমন শঙ্কা কাজ করে কিছু সৌদি নারীর। এমন উদাহরণ মরক্কোর গৃহকর্মীদের বেলায় আছে ভুরি ভুরি। ফলে প্রায়ই মরক্কোর গৃহকর্মীদের ভাড়া করতে অস্বীকৃতি জানান সৌদির গৃহবধূরা।

একটি রিক্রুটমেন্ট ফার্ম পরিচালক আলি-আল-আমরি জানান, চিলি ও মরক্কোর গৃহকর্মীদের চাহিদা দেখে মাঝে মাঝে তিনি আশ্চর্য হয়ে যান। দেখতে খুব বেশি সুন্দরী নয় বা আকর্ষণীয় নয়- মরক্কোর এমন গৃহকর্মীদের সৌদি নারীরা বেশি চান। এ ধরনের গৃহকর্মীদের ছবি দেখাতেও বলেন তারা।

সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, মরক্কো ও চিলির গৃহকর্মীদের প্রতি একটু বেশি আগ্রহী সৌদি নারীরা। কিন্তু এ ক্ষেত্রে ওই গৃহকর্মীদের সৌন্দর্য বিচার করেন তারা। অন্যদিকে এ ধরনের কাজে বিরক্ত হওয়ায় শ্রীলঙ্কা, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও দক্ষিণ আমেরিকার গৃহকর্মীদের পছন্দ করেন না তারা।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে লোক নেওয়ার ব্যাপারে সফররত সৌদি আরবের এক প্রতিনিধি দলের সঙ্গে সরকারের চুক্তি হয়। এরপরই সৌদি যেতে ইচ্ছুকরা নিবন্ধন করতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ডিজিটাল মেলা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কার্যালয়ে হুমড়ি খেয়ে পড়ে লাখ লাখ মানুষ। তাদেরকে বিভিন্নভাবে হয়রানিরও শিকার হতে হয়।

তবে এ ঘটনার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানিয়ে দেন, সৌদি আরব বাংলাদেশ থেকে এ মুহূর্তে নারী ছাড়া অন্য কোনো শ্রমিক নিচ্ছে না। সেখানে লোক পাঠাতে সরকার কোনো নিবন্ধন করেনি; আর করছেও না।

আরব নিউজ অবলম্বনে 

শেয়ার করুন

পাঠকের মতামত