আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

করোনায় অবৈধ প্রবাসীরাও পাবেন সরকারি চিকিৎসা : সৌদি বাদশা

করোনায় অবৈধ প্রবাসীরাও পাবেন সরকারি চিকিৎসা : সৌদি বাদশা

বাদশা সালমান বিন আব্দুল আজিজ -ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কোভিড-১৯) ইতোমধ্যে ১৯৫টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। গতকাল রবিবার পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ৩৩ হাজার ৯৮০ জন। এছাড়া এখন পর্যন্ত ৭ লাখ ২১ হাজার ২৯৩ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৪ জন।

এদিকে সৌদি আরবে করোনাভাইরাস আক্রান্ত যেকোনও ব্যক্তি, এমনকি অবৈধ প্রবাসীদেরও চিকিৎসার নির্দেশ দিয়েছেন দেশটির বাদশা সালমান বিন আব্দুল আজিজ।

সোমবার (৩০ মার্চ) সৌদির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া এ তথ্য জানিয়েছেন।

সৌদির স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেলে সবাইকেই বাদশাহ সালমানের নতুন আদেশের অধীনে চিকিৎসা নেয়ার জন্য বিনা সংকোচে সরকারি-বেসরকারি যেকোনও হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) আল-রাবিয়ার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এদের মধ্যে সৌদির নাগরিক এবং বৈধ ভিসাধারী বা অবৈধ প্রবাসীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

মন্ত্রী আরও বলেন, করোনার সংক্রমণ এড়াতে এ ব্যবস্থা অনুসরণ করে প্রয়োজনীয় সেবা নেয়ার ওপর জোর দিয়েছেন বাদশাহ সালমান। বর্তমানে সৌদি আরবে কয়েক হাজার প্রবাসী আইনি জটিলতায় তথা শ্রম মন্ত্রণালয়ের ধার্যকৃত লেভি ফিসহ বিভিন্ন সমস্যায় রেসিডেন্স কার্ড বা আকামা নবায়ন করতে না পেরে অবৈধ নাগরিক হয়ে আছেন। তাদের মনে এতদিন শঙ্কা ছিল, করোনা আক্রান্ত হলে কোথায় যাবেন, কী করবেন। কিন্তু সৌদি বাদশাহর এই আদেশের মাধ্যমে সেসব ভয় দূর হয়ে গেল।

করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদিতে ইতোমধ্যেই সরকার ঘোষিত ২১ দিনের আংশিক কারফিউয়ের সঙ্গে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। জেদ্দায় কারফিউয়ের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। সন্ধ্যা ৭টার পরিবর্তে বিকেল ৩টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত জেদ্দার কারফিউয়ের সময় নির্ধারণ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার থেকেই এই আদেশ কার্যকর হয়েছে।

এর আগে, গত ২৬ মার্চ থেকে সৌদির অন্যতম পবিত্র ও ব্যস্ততম এলাকা মক্কা, মদিনা ও রাজধানী রিয়াদে বিকেল ৩টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর করা হয়। ২৩ মার্চ থেকে দেশটিতে ২১ দিনের আংশিক কারফিউ শুরু হয়। তখন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউয়ের সময় ঘোষণা করা হয়েছিল। পরে মক্কা, মদিনা, রিয়াদ ও সর্বশেষ জেদ্দায় সময়সীমা বাড়ানো হয়েছে।

সৌদিতে এ পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫৩ জন, মারা গেছেন আটজন।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত