আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আরব বিশ্বে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

আরব বিশ্বে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ব্যতিক্রম কিছু ঘটছে না আরব বিশ্বেও। ইতিমধ্যে আরব বিশ্বের ২২টি দেশেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

সৌদি আরবে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে (৪০৩৩)। একদিনে সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮২ জন। মারা গেছে ৫ জন। মোট মৃত ৫২ জন। সংযুক্ত আরব আমিরাতে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৩৬ জন। ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৭৬ জন। মোট মৃত ২০ জন। সেরে উঠেছে ৫৮৮ জন।

কাতারে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার। নতুন করে আক্রান্ত হয়েছে ২১৬ জন। মারা গেছে ৬ জন। সেরে উঠেছে ২৪৭ জন। মিশরে আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার। গেল ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ১৪৫ জন। মারা গেছে ১১ জন। মোট মৃত ১৪৭ জন। সুস্থ হয়েছে ৪২৬ জন।

মরোক্কোতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৪৫ ছাড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯৭ জন। মারা গেছে মোট ১১১ জন। সেরে উঠেছে ১৪৬ জন। কুয়েতে আক্রান্তের সংখ্যা ১১৫৪ জন। গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৬১ জন। মৃতের সংখ্যা ১। সেরে উঠেছে ১৩৩ জন।

তিউনিসিয়ায় আক্রান্তের সংখ্যা ৬৮৫। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ২৪ জন। মারা গেছে ৩ জন। মোট মৃত ২৮। সেরে উঠেছে ৪৩ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে সেখানে আক্রান্তের সংখ্যা ৬১৯। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০। সুস্থ হয়েছে ৭৭ জন।

ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে সেখানে আক্রান্তের সংখ্যা ৫৪৬ ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৬২ জন। মারা গেছে ৩ জন। সেরে উঠেছে ১০৯ জন। ফিলিস্তিনে আক্রান্তের সংখ্যা ২৬৮ জন। মারা গেছে ২ জন। সুস্থ্য হয়ে উঠেছে ৫৭ জন।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৭১ হাজার ৫৫১ জন। প্রাণ হারিয়েছে ১ লাখ ৮ হাজার ৩৩৪ জন। করোনার সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৪ লাখ ১ হাজার ৪৮৮ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত