আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

সামাজিক দূরত্ব মেনে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে বিক্ষোভ

সামাজিক দূরত্ব মেনে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে বিক্ষোভ

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। প্রায় ৬ ফিট দূরত্ব বজায় রেখে কয়েক হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নেয়।

রোববার কয়েক হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেন বলে রয়টার্স জানালেও ইসরাইলের গণমাধ্যম দাবি করছে মাত্র দুই হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন।

তেল আবিবের রাবিন স্কয়ারে সংঘটিত এই বিক্ষোভে নেতানিয়াহু এবং তার প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টজ ইসরাইলের গণতন্ত্র ধ্বংসের জন্য উঠেপড়ে লেগেছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীরা ইসরাইলের সাবেক সেনাপ্রধান এবং বর্তমানে শীর্ষ রাজনীতিক বেনি গ্যান্টজকে নেতানিয়াহুর সঙ্গে ঐকমত্যের সরকার গঠন না করার আহ্বান জানান।

গত এপ্রিলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেতানিয়াহু। তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে তিনটি মামলা চলছে।

গত এক বছর ধরে ইসরাইলে কোনো নির্বাচিত সরকার নেই। সেখানে তিন দফা সংসদ নির্বাচন হলেও কেউ এখন পর্যন্ত সরকার গঠন করার মতো একক অবস্থানে পৌঁছাতে পারে নি।

আবার ঐক্যমতের সরকারও গঠন করা যায় নি। ফলে ইসরাইল গত এক বছর ধরে মারাত্মক রাজনৈতিক অচলাবস্থার মধ্যে রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত