আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ইসলামিক স্টেটকে হটাতে রামাদিতে অভিযান শুরু

ইসলামিক স্টেটকে হটাতে রামাদিতে অভিযান শুরু

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশ থেকে ইসলামিক স্টেটকে হটিয়ে দিতে একটি যৌথ সামরিক

অভিযান এখন চলছে। পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, প্রথম পর্যায়ে অধিকৃত রামাদি শহরের

কাছে এখন অনুসন্ধান অভিযান চলছে। তবে সরকারপন্থী বাহিনী শহরটি ঘিরে ফেলেছে বলে একটি

শিয়া মিলিশিয়া দল যে দাবি করছে, তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন। এই

অভিযানের ঘোষণাটি আসে বেশ কয়েকটি শিয়া মিলিশিয়া গোষ্ঠীর জোট আল-হাশিদ আল-শাবির

একজন মুখপাত্রের পক্ষ থেকে। তিনি বলেন, সরকারি বাহিনী এবং শিয়া মিলিশিয়ারা সালাহউদ্দিন

প্রদেশ থেকে দক্ষিণে হামলা শুরু করবে এবং রামাদি থেকে আইএস জঙ্গিদের বিচ্ছিন্ন করে দেবে। এ

মাসেই আনবার প্রদেশের রাজধানী, রামাদি দখল করে নেয় আইএস। এরপর সরকারি বাহিনী বেশ

কয়েকটি হামলা চালিয়েছে এবং তারা বলছে, রামাদির পূর্বে কিছু এলাকা তারা পুনর্দখল করতে

পেরেছে। নতুন এ অভিযানের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানে পূর্ণ সমর্থন দেয়ার অঙ্গীকার

করেছেন মার্কিন উপরাষ্ট্রপতি জো বাইডেন। তবে তিনি বলেছেন, শিয়া যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা

নিয়ে ওয়াশিংটন অস্বস্তিতে রয়েছে, যেহেতু এসব যোদ্ধার অনেকেই ইরানের সমর্থনপুষ্ট। মার্কিন এক

মুখপাত্র শিয়া মিলিশিয়াদের ‘অসহযোগিতাপূর্ণ’ বলে সমালোচনা করেছেন। কারণ তারা রামাদি

অভিযানের নামটি দিয়েছে নবী মুহাম্মদ সা:-এর একজন নাতির নামে, যাকে বিশেষ করে শিয়া

মুসলিমরা বেশি শ্রদ্ধা করে থাকে। সূত্র : বিবিসি

শেয়ার করুন

পাঠকের মতামত