আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

সৌদির বিমান হামলায় ইয়েমেনে এ পর্যন্ত সাড়ে ৩ হাজার শিশু নিহত!

সৌদির বিমান হামলায় ইয়েমেনে এ পর্যন্ত সাড়ে ৩ হাজার শিশু নিহত!

ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বিমান হামলায় অন্তত সাড়ে তিন হাজার শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ‘হিউম্যান রাইটস সেন্টার’ নামে ইয়েমেনের একটি মানবাধিকার সংগঠন।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হিউম্যান রাইটস সেন্টার প্রতিবেদনে বলা হয়, সৌদি আগ্রাসনের মধ্য দিয়ে অসংখ্য শিশু প্রাণ হারিয়েছে। এদের মধ্যে শতকরা ৯০ শতাংশ শিশুই মারা গেছে সৌদি বিমান হামলায়।

সংস্থাটি জানিয়েছে, দারিদ্রপীড়িত ইয়েমেনের আরো সাড়ে পাঁচ লাখ শিশু অপুষ্টি ও চিকিৎসাসেবা না পেয়ে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

পার্সটুডের খবরে বলা হয়, আমেরিকা ও ব্রিটেনসহ কয়েকটি পশ্চিমা দেশের সমর্থন এবং সহযোগিতা নিয়ে ২০১৫ সালের ২৫ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এতে হাজার হাজার শিশু আহত হয়েছে।

আমেরিকা-ভিত্তিক সংস্থা ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন’ এবং ‘ইভেন্ট ডাটা প্রজেক্ট’র ধারণা মতে- ইয়েমেনে সৌদি আগ্রাসনে এক লাখের বেশি মানুষ মারা গেছে। এছাড়া, ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছর জানিয়েছে, চার লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত