আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

এবার বাহরাইন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

এবার বাহরাইন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

এবার সৌদি আরবের ঘনিষ্ঠ দেশ বাহরাইন সফরের আমন্ত্রণ পেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। দেশটির ক্রাউন প্রিন্স সালমান আল খলিফার আমন্ত্রণে শিগগিরেই তিনি বাহরাইন সফরে যাচ্ছেন বলে জানিয়েছে আল জাজিরা। এর আগে গেল বুধবার প্রথম বারেরমতো ইসরায়েল সফরে গিয়েছিলেন বাহরাইনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। আর এর মাঝেই নেতানিয়াহু গোপনে সৌদি আরব সফর করেছেন বলে খবর বেরিয়েছে।

গেল সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে ‘সম্পর্ক স্বাভাবিকীকরণ’ চুক্তিতে যায় বাহরাইন ও আরব আমিরাত। মূলত ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে শক্ত জোট গড়তে এই চুক্তির মধ্যস্ততা করে যুক্তরাষ্ট্র। তবে চুক্তি পরবর্তী ফিলিস্তিনিদের তোপের মুখের পড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যপ্রাচ্যের নেতৃবৃন্দ।

মঙ্গলবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে দেশ ও মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনায় আমরা উভয়ই খুশি। এই কারণে সালমান আল খলিফা আমাকে বাহরাইন সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন এবং খুশি মনে আমি সেটি গ্রহন করেছি।’

এর আগে রবিবার সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে গোপনে বৈঠক করতে সৌদি আরব যান নেতানিয়াহু। জানা গেছে, মধ্যপ্রাচ্যে নিয়ে নতুন করে ছক কষতে তিন নেতার এই গোপন বৈঠক। তবে গোপন বৈঠককে সরাসরি অস্বীকার করেছে সৌদি আরব। অন্যদিকে এই বিষয়ে চুপ ইসরায়েল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত