আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে আমিরাত আক্রমণের হুমকি তেহরানের

ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে আমিরাত আক্রমণের হুমকি তেহরানের

সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে আমিরাতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। মিডল ইস্ট আইকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, ইরান আবুদাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদকে হুমকি দিয়ে বলেছে, যদি কোনো কারণে আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে তাহলে, উপসাগরীয় এ দেশটিতে হামলা চালাবে তেহরান।

জায়েদ বিনকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ইরানের শীর্ষ স্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার জন্য আমরা আপনাকে দায়ী করব।

গত সপ্তাহে তেহরানের কাছে পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেহকে হত্যা করা হয়। এ হত্যার জন্য চিরশত্রু  ইসরাইলকে দায়ী করছে ইরান।

মিডলইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, ফাখরিজাদেহকে হত্যার ঘটনায় ইরানের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করে রোববার বিন জায়েদ সমবেদনা জানিয়ে এক বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা আগেই পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে এই অঞ্চলে আরও সংঘাত সৃষ্টি হতে পারে।

ইরান পরমাণু বিজ্ঞানি ফাখরিজাদেহকে হত্যার প্রতিশোধের ঘোষণা দেয়ার পরই আমিরাতে ইসরাইলি দূতাবাসে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ইসরাইলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলি নাগরিকদের নিয়ে চিন্তায় রয়েছেন তেলআবিবের সামরিক বাহিনী। গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত