আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে নিহত ১১৬

ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে নিহত ১১৬

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় আবাসিক এলাকার ওপর মঙ্গলবার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১১৬ জনের প্রাণহানি ঘটে। সুমাত্রার উত্তরাঞ্চলীয় শহর মেদানে বিমানবাহিনীর ঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানান দেশটির কর্মকর্তারা। খবর এএফপি ও বিবিসির।

বিমানবাহিনীর প্রধান আগুস সুপ্রিয়ানা জানান, দুর্ঘটনার শিকার সি-১৩০ হারকিউলিস বিমানটিতে থাকা ১১৩ জনের মধ্যে ছিলেন ১০১ জন যাত্রী ও ১২ জন ক্রু। কেউ বেঁচে আছেন কিনা এ ব্যাপারে বিমানের এ কর্মকর্তা বলেন, না না, কেউ বেঁচে নেই। আমি এমাত্র ঘটনাস্থল থেকে ঘুরে এসেছি। এর আগে কর্তৃপক্ষ বিমানটিতে অন্তত ৪৫ জন ছিল বলে জানিয়েছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা বিমানে থাকা সবাইকে উদ্ধারে জোর চেষ্টা শুরু করেন। স্থানীয়ভাবেও সহযোগিতা করা হয় আইনশৃংখলা বাহিনীর সদস্যদের।
স্থানীয় টেলিভিশনের ফুটেজে একটি আবাসিক এলাকায় ঘরবাড়িতে ও কয়েকটি হোটেলে আগুন জ্বলতে ও কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
খবরে বলা হয়, ইন্দোনেশিয়া বিমানবাহিনীর হারকিউলিস মডেলের এ বিমান আবাসিক এলাকার দুটি বাড়ি ও একটি গাড়ির ওপর বিধ্বস্ত হয় এবং সেখানে আগুন ধরে যাওয়ায় এ প্রাণহানির ঘটনা ঘটে।
বিমানটি মেদান থেকে প্রত্যন্ত নাটুনা দ্বীপে যাচ্ছিল। বিধ্বস্ত হওয়ার আগে পাইলট কারিগরি সমস্যার কথা জানিয়ে ঘাঁটিতে ফিরে যেতে চেয়েছিলেন বলে স্থানীয় বিভিন্ন গণমাধমের খবরে বলা হয়েছে। এদিকে বিমানটি কী কারণে দুর্ঘটনার শিকার হল তা খতিয়ে দেখতে মাঠে নেমেছেন বিমানবাহিনীর কর্মকর্তারা।
স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি ওই বিমানকে বিমানবন্দরের দিক থেকে কাঁপতে কাঁপতে আসতে দেখি এবং পরক্ষণেই সেখানে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাই।’
ঘটনাস্থলের নিকটবর্তী আদম মালিক জেনারেল হসপিটালের জনসংযোগ কর্মকর্তা সাইরি সারাগিহ জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতালটিতে ৩৮টি মৃতদেহ এসেছে। এদের মধ্যে একটি শিশুও রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সর্বশেষ ২০১২ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় সামরিক বিমান বিধ্বস্ত হয়। সে সময় আটজন মারা যান।


শেয়ার করুন

পাঠকের মতামত