আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

রিয়াদে ব্যাপক বিস্ফোরণের শব্দ

রিয়াদে ব্যাপক বিস্ফোরণের শব্দ

রিয়াদে ব্যাপক বিস্ফোরণের শব্দ, ব্যালেস্টিক হামলা প্রতিহতের দাবি সৌদি আরবেররিয়াদে ব্যাপক বিস্ফোরণের শব্দ, ব্যালেস্টিক হামলা প্রতিহতের দাবি সৌদি আরবের

সৌদি আরবের রাজধানী রাজধানী রিয়াদের আকাশে শনিবার রাতে তীব্র আলোর ঝলকানির সঙ্গে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহত করায় এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জোটের মুখপাত্র জানিয়েছেন, রিয়াদ ছাড়াও জিজান প্রদেশে তিনটি এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর মুসাহিত লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হলেও তা প্রতিহত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মনসুর হাদিকে উৎখাত করে রাজধানী সানার দখল নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। রিয়াদে নির্বাসিত হাদিকে আবারও ক্ষমতায় বসাতে ইয়েমেনে হামলা শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এবং কয়েকটি পশ্চিমা দেশের জোট। এই হামলায় রাজধানী সানার নিয়ন্ত্রণ হারালেও দেশের বিস্তৃত এলাকার দখল এখনও ধরে রেখেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

শনিবার রাতে রাজধানী রিয়াদ ছাড়াও কয়েকটি স্থানে হামলা প্রতিহতের দাবি করলেও সৌদি জোটের পক্ষ থেকে কোনও হতাহতের কথা জানানো হয়নি। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল আকবরিয়ার খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের টুকরো টুকরো অংশ রিয়াদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে অন্তত একটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এই হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি হুথি বিদ্রোহীরা।

এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটলো যখন রিয়াদের বাইরে অনুষ্ঠিত হচ্ছে ফর্মুলা ই চ্যাম্পিয়নশিপ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই আয়োজনে উপস্থিত ছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আল আকবরিয়ায় সম্প্রচারিত ফুটেজে রিয়াদের আকাশে বিস্ফোরণ ঘটতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও একই ধরনের ভিডিও পোস্ট করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের আকাশে তীব্র আলোর ঝলকানির সঙ্গে বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। ধারনা করা হচ্ছে সৌদি আরবের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ওই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু বানাতে হুথিরা পদ্ধতিগতভাবে এবং নির্বিচারি পথ বেছে নিয়েছে।

রিয়াদে বিস্ফোরণের পর সেখানকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সব আমেরিকান নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। হামলার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট বিলম্বিত কিংবা অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত