আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

সৌদি যুবরাজের শাস্তি চাইলেন খাশোগির বাগদত্তা চেঙ্গিস

সৌদি যুবরাজের শাস্তি চাইলেন খাশোগির বাগদত্তা চেঙ্গিস

নিহত সাংবাদিক জামাল খাশোগির হত্যার ঘটনায় অনতিবিলম্বে সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের শাস্তি দাবি করেছেন খাশোগির বাগদত্তা হাদিস চেঙ্গিস। এক বিবৃতিতে তিনি বলেন, “এর ফলে শুধু যে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে তাই নয় সেইসঙ্গে একই ধরনের নৃশংসতা রোধ করাও সম্ভব হবে।”

সৌদি যুবরাজের নির্দেশে ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে জামাল খাশোগিকে হত্যা করা হয়। সম্প্রতি প্রকাশিত মার্কিন গোয়েন্দা রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। ২০১৮ সালেই এই প্রতিবেদন তৈরি করা হলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি গোপন রাখার নির্দেশ দিয়েছিলেন।

এক টুইটার বার্তায় চেঙ্গিস লিখেছেন, যদি সৌদি যুবরাজকে শাস্তি দেয়া না হয় তাহলে এর মধ্য দিয়ে চিরদিনের জন্য এমন একটা বার্তা দেয়া হবে যে, খুনের মূল অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকতে পারেন। এতে আমরা সবাই বিপদে পড়ব। এতে আমাদের মানবতায় রক্তের দাগ লাগবে।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন করার পর জামাল খাশোগির মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়। তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন।

শুরু থেকেই হত্যার নির্দেশদাতা হিসেবে মোহাম্মদ বিন সালমানকে সন্দেহ করা হচ্ছে। সৌদি আরব প্রথমে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপে খুনের কথা স্বীকার করে। তবে এখন পর্যন্ত মৃতদেহের সন্ধান দেয়নি সৌদি রাজপরিবার।

সৌদি যুবরাজ প্রবাসে বসবাসকারী আরও কয়েকজন সাবেক সৌদি কর্মকর্তাকে হত্যার জন্য ঘাতক স্কোয়াড গঠন করেছেন বলে অভিযোগ রয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত