আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ইসরাইলকে বয়কট করার আইন বাতিল করল সুদান

ইসরাইলকে বয়কট করার আইন বাতিল করল সুদান

ইসরাইলকে বয়কট করার একটি আইন বাতিল করেছে সুদান। ওই আইনে ইসরাইলকে বয়কট করার বিষয়টির স্বীকৃত ছিল। যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হবার পর থেকেই ইসরাইল ওপর এ আইনটি আরোপ করে সুদান। মঙ্গলবার সুদানের মন্ত্রী পরিষদ এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে বলে আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে বলেছে।

ওই বিবৃতিতে বলা হয়, সুদানের মন্ত্রী পরিষদ আজ তাদের সভায় একটি নতুন আইন প্রণয়ন করেছে। এ আইনের মাধ্যমে ১৯৫৮ সাল থেকে ইসরাইলের ওপর বয়কটের বিষয়ে যে আইন ছিল তা বাতিল করা হয়েছে।

এ বিবৃতিতে নিশ্চয়তা দেয়া হয়েছে যে ফিলিস্তিনি ইস্যু সমাধানে সুদান সবসময় সক্রিয় থাকবে। সুদানের মতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে এ ইস্যুর নিষ্পত্তি হবে। এ বিবৃতিতে এ বিষয়টিও উল্লেখ করা হয় যে এ আইনটি তখনই প্রয়োগ করা হবে যখন চূড়ান্তভাবে এ আইনটি মন্ত্রিসভা ও সার্বভৌম পরিষদ কর্তৃক স্বীকৃত হবে।

সুদান গত বছর যুক্তরাষ্ট্রের চাপে ইসরাইলের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক করে। এ স্বীকৃতিদানের পর যুক্তরাষ্ট্র সুদানকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত