আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

সৌদি আরবকে প্যাট্রিয়ট ক্ষেপাণাস্ত্র দিচ্ছে গ্রিস

সৌদি আরবকে প্যাট্রিয়ট ক্ষেপাণাস্ত্র দিচ্ছে গ্রিস

সৌদি আরবকে প্যাট্রিয়ট ক্ষেপাণাস্ত্র ব্যবস্থা দিতে যাচ্ছে গ্রিস। ইয়েমেনের হাউছিদের আক্রমণ থেকে রক্ষার জন্য দেশটি তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে এ ক্ষেপাণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চাচ্ছে। মঙ্গলবার গ্রিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গ্রিক কর্মকর্তারা বলেন, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের হামলা বেড়ে যাওয়ার কারণে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এসব হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে সাহায্য করবে।

বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশ সৌদি আরব ইয়েমেনে হাউছিদের বিরুদ্ধে এক সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে। এ কারণে ইরানপন্থী এ বিদ্রোহী দলটি নিয়মিত সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করছে, এ কারণে দেশটি যুক্তরাষ্ট্র নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপাণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার ওপর অতিমাত্রায় নির্ভরশীল।

গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেনডিয়াস ওই দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিকোস প্যানাগিওটোপৌলাসকে সাথে নিয়ে রিয়াদ (সৌদি আরবের রাজধানী) সফরের সময় বলেন, ‘আমরা সৌদি আরবের সাথে প্যাট্রিয়ট ক্ষেপাণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা হস্তান্তর করার ব্যাপারে চুক্তি করেছি।’

পরে এক আলাদা বিবৃতিতে গ্রিক প্রতিরক্ষামন্ত্রী নিকোস প্যানাগিওটোপৌলাস বলেন, ‘দ্রুতই প্যাট্রিয়ট ক্ষেপাণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সৌদি আরবে পাঠিয়ে দেয়া হবে। আর সৌদি আরবের মাটি থেকেই এ ক্ষেপাণাস্ত্র ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে। এর মাধ্যমে সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলোকে সুরক্ষা দিতে পারবে।

এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য দেয়নি। তারা এ তথ্যও প্রকাশ করেনি যে তাদের হাতে এ মুহূর্তে কতগুলো প্যাট্রিয়ট ক্ষেপাণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আছে।

যুক্তরাষ্ট্র গত বছরের মে মাসে ঘোষণা করে যে তারা তাদের চারটি প্যাট্রিয়ট ক্ষেপাণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সৌদি আরব থেকে নিয়ে গেছে। এ ঘোষণার পরই গ্রিক প্রতিরক্ষামন্ত্রীর এ বিবৃতি এলো।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত