আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

আবারও সরকার গঠনে ব্যর্থ নেতানিয়াহু

আবারও সরকার গঠনে ব্যর্থ নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও সরকার গঠনে ব্যর্থ হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট এখন অন্য দলকে সরকার গঠন করার জন্য ডাকবেন।

গত ২৩ মার্চ ইসরাইলে সর্বশেষ নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনেও নেতানিয়াহুর লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়।  এরপর গত ৬ এপ্রিল নেতানিয়াহুকে সরকার গঠনের অনুমতি দেন প্রেসিডেন্ট রুভেন রিভলিন।

৪ মে পর্যন্ত তাকে সরকার গঠনে সময় বেঁধে দেওয়া হয় । কিন্তু এই সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হন নেতানিয়াহু।

ডয়চে ভেলে জানিয়েছে, প্রয়োজনীয় গরিষ্ঠতা না থাকায় প্রেসিডেন্টের অফিসকে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, তিনি সরকার গঠন করতে পারবেন না। এবার প্রেসিডেন্ট অন্য দলকে সুযোগ দেবেন। তারা যদি পারে, তাহলে ১২ বছর পর নেতানিয়াহু এবং তার দলের নির্বাচিত সদস্যরা বিরোধী আসনে বসবেন।

২০১৮ সালের ৯ এপ্রিল ইসরাইলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩৫ আসনে জয় পায়।

সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১টি আসন। ইসরাইলের ইতিহাসে কোনো দলই কখনও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটিতে সব সময়ই জোট সরকার ক্ষমতায় থেকেছে।

এরপর আরও দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো দলই সরকার গঠন করতে পারেনি। আর গত মার্চের চতুর্থ নির্বাচনের পর সরকার গঠনে ব্যর্থ হলেন দেশটিতে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

ইসরাইলে গত দুই বছরে চারবার ভোট হয়েছে। এ সময়ে নেতারা জোট গঠন করতে হিমশিম খেয়েছেন। শেষ নির্বাচন হয়েছে গত মার্চে। কোনো দল যদি সরকার গঠন করতে না পারে, তাহলে দুই বছরে পাঁচবার ভোট হবে ইসরাইলে।
 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত