আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

মাকামে ইব্রাহিমের পূর্ণাঙ্গ ছবি প্রকাশ করেছে সৌদি আরব

মাকামে ইব্রাহিমের পূর্ণাঙ্গ ছবি প্রকাশ করেছে সৌদি আরব

সৌদি আরব মক্কার মসজিদ আল-হারামে অবস্থিত মাকামে ইব্রাহিমের পূর্ণাঙ্গ ছবি প্রকাশ করেছে। বুধবার এ ছবি প্রকাশ করা হয়।

মক্কার মসজিদ আল-হারাম আর মসজিদে নববীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইবাহিম আ:-এর স্মৃতি বিজড়িত এ পাথরটির ছবি সংরক্ষণ করে রেখেছে। এ নতুন ছবি তোলায় আধুনিক ফটোগ্রাফিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ পবিত্র পাথরটি মক্কার কাবা শরীফের তাওয়াফ করার খোলা চত্ত্বরে অবস্থিত। মসজিদ আল-হারাম আর পবিত্র কাবা শরীফের সাথে সংলগ্ন।

দু’পবিত্র মসজিদবিষয়ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নবী ইব্রাহিম আ:-এর স্মৃতি বিজড়িত এ পবিত্র বস্তুটি সম্পর্কে প্রশংসা তাদের টুইটার অ্যাকাউন্টে টুইট করে বলেছে যে এটা জান্নাত থেকে আসা এক রক্তিম পাথর।

ইসলামী বিশ্বাস অনুসারে, ইব্রাহিম আ:-এর স্মৃতি বিজড়িত এ পবিত্র পাথরটি আর হাজরে আসওয়াদ বা কালো রঙের পাথরটি জান্নাত থেকে পৃথিবীতে নিয়ে আসা হয়েছে এবং ইব্রাহিম আ: ও তার ছেলে ইসমাইল আ: -এর কাছে হস্তান্তর করা হয়েছে। তারা যাতে সহজে পবিত্র কাবা নির্মাণ করতে পারেন এজন্য ওই দু’পাথর তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাথরটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য-

১. আকার : এ পাথরটি বর্গাকার। পাথরটিতে নবী ইব্রাহিম আ:-এর পদচিহ্ন আছে। তার দু’পায়ের পদচিহ্ন পাথরটির মাঝে দু’টি উপবৃত্তকার গভীর খাঁজের সৃষ্টি করেছে।

২. রং : সাদা, কালো আর হলুদের মাঝামাঝি।

৩. আয়াতন : এটি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা সব দিকে ৫০ সেন্টিমিটার।

৪. অবস্থান : পবিত্র কাবা শরীফের গেটের কাছে। কাবার ১০-১১ মিটার পূর্বে। এর একটি অংশ সাফা ও মারওয়ার দিকে মুখ করা।

দু’পবিত্র মসজিদবিষয়ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ওই টুইটে ব্যাখ্যা করে বলেছে, স্মৃতি বিজড়িত এ পবিত্র বস্তুটি একটি প্রত্নতাত্ত্বিক পাথর। কাবাগৃহ নির্মাণের সময় এ পাথরটির ওপর নবী ইব্রাহিম আ: যখন দাঁড়াতেন তখন এটা লিফটের মতো কাজ করতো। কাবা গৃহ নির্মাণের সময় যখন দেয়াল খুব উঁচু হয়ে যেত তার জন্য। তখন এ পাথরটির ওপর দাঁড়ালে এ পাথরটি তাকে ওই উচ্চতায় নিয়ে যেত।

এর আগে ৪ মে সৌদি আরব প্রথমবারের মতো সরকারিভাবে মক্কার হাজরে আসওয়াদ বা কালো পাথরের পূর্ণাঙ্গ ছবি প্রকাশ করে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত