আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ইসরাইলের হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ২০০

ইসরাইলের হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ২০০

ইসরাইলের চলমান বিমান হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ২০০ জনের কাছাকাছি। সোমবার (১৭ মে) ভোরে গাজায় একাধিক বিমান হামলা চালালে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৯৮ জনে দাঁড়িয়েছে। এছাড়াও হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। খবর আলজাজিরা।
বিজ্ঞাপন

ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনে চলমান বিমান হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর পরই এই একাধিক বিমান হামলা চালায় দেশটির সেনাবাহিনী।

এর আগে গতকাল রোববার (১৬ মে) গাজার উত্তর দিক থেকে দক্ষিণে ব্যাপকমাত্রায় বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় ৪২ জন ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন কয়েক ডজন।
বিজ্ঞাপন

এক সপ্তাহ আগে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত অন্তত ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৫৮ জন শিশুও রয়েছে। এছাড়াও এক হাজার ৩০০ জনেরও অধিক আহত হয়েছেন।

এর আগে, ইসরাইলের আশিকলন ও বের্শেবা শহরে রকেট হামলা চালিয়েছে হামাস। এ হামলায় দুই শিশুসহ ১০ জন ইসরাইলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন

ইসরাইল ও ফিলিস্তিনের চলামান হামলার ঘটনায় গতকাল রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক জরুরি বৈঠকে বসেছিল। তবে আলোচনা ফলপ্রসূর হয়নি। এমনকি হামলা ঘটনায় উদ্বেগ জানিয়ে একটি যৌথ বিবৃতি দিতেও ব্যর্থ হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বাধার কারণে একমত হওয়া যায়নি বলে জানিয়েছে চীন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত