আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

গাজায় ব্যর্থতার দায়ে বিদায় নিলেন মোসাদ প্রধান

গাজায় ব্যর্থতার দায়ে বিদায় নিলেন মোসাদ প্রধান

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় টানা ১১ দিন আগ্রাসনের পর ব্যর্থতা নিয়েই বিদায় নিলেন ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন। সংস্থাটির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন তার ডেপুটি ডেভিড বার্নিয়া।

সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর থেকে এক বিবৃতিতে বহির্বিশ্বে অভিযান পরিচালনাকারী ইসরাইলি গোয়েন্দা সংস্থাটির পদে নতুন নিয়োগের বিষয়টি জানানো হয়।

আগামী ১ জুন মেয়াদ শেষ হবে মোসাদের বর্তমান প্রধান ইয়োসি কোহেনের। ২০১৬ থেকে তিনি এই পদে দায়িত্ব পালন করছেন।

নতুন প্রধান হতে যাওয়া ৫৬ বছর বয়সী ডেভিড বার্নিয়া ২৫ বছর এই গোয়েন্দা সংস্থায় কাজ করছেন। ২০১৩ সালে তিনি মোসাদের রিক্রুটিং ডিভিশন তোজোমেতের প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০১৯ সালে সংস্থাটির উপ-প্রধান হিসেবে নিয়োগ পান তিনি।

সম্প্রতি জেরুসালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদে ইসরাইলি আদালতের আদেশের জেরে অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসসহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর সাথে সংঘর্ষে জড়ায় ইসরাইল। ১০ মে থেকে ২০ মে পর্যন্ত এই সংঘর্ষে গাজায় ইসরাইলি বিমান হামলায় ৬৬ শিশু ও ৩৯ নারীসহ ২৪৮ ফিলিস্তিনি নিহত হন। হামলায় আহত হয়েছেন আরো এক হাজার নয় শ' ৪৮ গাজাবাসী। অপরদিকে গাজা থেকে রকেট হামলায় ইসরাইলের ১২ অধিবাসী নিহত ও সাত শ’ ৯৬ জনের বেশি আহত হয়েছেন।

প্রবল আক্রমণ সত্ত্বেও গাজার স্বাধীনতাকামী সংগঠনগুলো দমে না যাওয়ায় যুদ্ধবিরতিতে বাধ্য হয় ইসরাইল। গত বৃহস্পতিবার রাতে মিসরীয় উদ্যোগে ইসরাইল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেয়। শুক্রবার সকাল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। ফিলিস্তিনিরা এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে গণ্য করছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত