আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ফিলিস্তিনি পতাকা থাকায় কিশোরকে ইসরাইলি পুলিশের গাড়িচাপা

ফিলিস্তিনি পতাকা থাকায় কিশোরকে ইসরাইলি পুলিশের গাড়িচাপা

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুসালেমের সিলওয়ান মহল্লায় সাইকেলে ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় ১২ বছর বয়সী এক কিশোরকে গাড়িচাপা দিয়েছে ইসরাইলি পুলিশ। সোমবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

জাওয়াদ আল-আব্বাসি নামের ওই কিশোর বলে, 'আমি সাইকেলে করে রুটি আনতে যাচ্ছিলাম। এসময় সাইকেলে (ফিলিস্তিনি) পতাকা থাকায় তিন ইসরাইলি পুলিশ আমাকে ধাওয়া করে।'

জাওয়াদ জানায়, ইসরাইলি পুলিশের গাড়ি তার সাইকেলে ধাক্কা দেয়ায় সে মাথা, ঘাড় ও পায়ে আঘাত পেয়েছে।

জাওয়াদ আরো জানায়, ইসরাইলি পুলিশ তার দিকে বন্দুক তাক করে এবং তাকে মারধর করে।

সে বলে, 'আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তারা আমাকে গুলি করবে বা গ্রেফতার করবে।'

পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এই ঘটনায় ইসরাইলি পুলিশের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে জাওয়াদের চাচাতো ভাই ইসা আল-আব্বাসি জেরুসালেমভিত্তিক ওয়াদি হিলওয়া ইনফরমেশন সেন্টারে জানিয়েছেন, ঘরে থাকতেই তিনি তার চাচাতো ভাইয়ের খবর শুনতে পান। খবর শোনার পরপরই তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন, পুলিশ তার ভাইকে ঘিরে রেখেছে।

ইসা বলেন, 'আমরা অ্যাম্বুলেন্স ডেকেছিলাম কিন্তু পুলিশ তাকে গ্রেফতারে জোর করছিল।'

পরে পুলিশের কাছ থেকে কৌশলে জাওয়াদকে হাসপাতালে নিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানান ইসা।

তিনি বলেন, 'আর সব শিশুর মতো জাওয়া তার বাড়ি থেকে রুটি কিনতে গিয়েছিল এবং তার সাইকেলে পতাকা লাগিয়েছিল। এই পতাকা ছিল তার দেশের। এতে অপরাধ কী?'

এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছে। ঘটনার জন্য ইসরাইলি সরকারকে দায়ী করে বিবৃতিতে বলা হয়, 'এটি হত্যাচেষ্টা এবং মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ।'

১৯৬৭ সালে আরব ও ইসরাইলের মধ্যে ছয় দিনের যুদ্ধের পর ইসরাইল পূর্ব জেরুসালেম দখল করে নেয়। পরে ১৯৮০ সালে পুরো শহরটি তারা ইসরাইলে যুক্ত করে এবং শহরটিকে তারা ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়। ইসরাইলের এই পদক্ষেপ অল্প কিছু দেশ বাদে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কোনো স্বীকৃতি পায়নি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত