আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

প্রশিক্ষণে অংশ নিলেন প্রথম আরব নারী মহাকাশচারী

প্রশিক্ষণে অংশ নিলেন প্রথম আরব নারী মহাকাশচারী

প্রশিক্ষণে অংশ নিয়েছেন প্রথম আরব নারী মহাকাশচারী নোরা আল-মাতরোশি। তিনি হলেন সংযুক্ত আরব আমিরাতের দু’মহাকাশচারীর একজন। হাজারো আবেদনকারীর মধ্য থেকে তাদের দু’জনকে নির্বাচিত করা হয়েছে।

প্রথম আরব নারী মহাকাশচারী নোরা আল-মাতরোশি পেশায় একজন মেক্যানিকাল ইঞ্জিনিয়ার। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের বাসিন্দা। ২৮ বছর বয়সী এ আরব তরুণী ছোটবেলা থেকেই মহাশূন্য নিয়ে স্বপ্ন দেখতেন, যখন তিনি স্কুলে গ্রহ ও নক্ষত্র নিয়ে জানছিলেন।

ওই সময় আরব আমিরাত কর্তৃপক্ষের মহাশূন্য অভিযানের কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু তিনি স্বপ্ন দেখতেন একদিনের জন্য হলেও যদি মহাশূন্যে যাওয়ার সুযোগ পাওয়া যেত! তার পূর্বপুরুষেরা যেমন নাবিক হিসেবে বিভিন্ন অন্বেষণে আর অভিযানে বের হয়েছেন, তিনিও তেমন মহাশূন্য অভিযানে যেতে চাইতেন।

নোরা আল-মাতরোশি বলেন, তার মায়ের পরিবারের প্রায় সবাই নাবিক। তারা বিভিন্ন মহাসাগরে অভিযান চালিয়েছেন। গ্রিক ভাষায় ‘নভোচারী’ শব্দটির অর্থ ‘নক্ষত্রের নাবিক’।

আরব আমিরাতের আরেক নভোচারী হলেন ৩৩ বছর বয়সী মোহাম্মদ আল-মুল্লা। চলতি বছরের শেষে তিনি ও মাতরোশি প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের নাসার জনসন মহাকাশ সেন্টারে যাবেন।

তারা বর্তমানে মহাকাশচারীদের আমিরাতি সহকারী সুলতান আল-নেয়াদি ও হাজজা আল-মনসুরির সাথে যোগ দিয়েছেন। দুবাইয়ে অভ্যন্তরীণ প্রশিক্ষণ নিচ্ছেন আর রাশিয়ান ভাষা শেখা থেকে শুরু করে বিমান ওড়ানোর বিষয়ে শিখছেন।

সংযুক্ত আরব আমিরাত মহাশূন্য অভিযানে নবাগত হলেও দ্রুত সাফল্য পাচ্ছে। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আরব আমিরাত প্রথমবারের মতো তাদের এক নাগরিককে মহাশূন্যে পাঠায়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত