আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

‘ইসরাইলি ৮ ক্ষেপণাস্ত্রের ৭টিই ভূপাতিত করেছে সিরিয়া’

‘ইসরাইলি ৮ ক্ষেপণাস্ত্রের ৭টিই ভূপাতিত করেছে সিরিয়া’

ইসরাইলি যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত আটটি ক্ষেপণাস্ত্রের সাতটিই ভূপাতিত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত বলেছেন, সোমবার চারটি ইসরাইলি এফ-১৬ জঙ্গিবিমান আলেপ্পো শহরের দক্ষিণ-পূর্ব অংশের কিছু স্থাপনা লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ সময় সিরিয়ার সেনাবাহিনী রাশিয়ার সরবরাহ করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘পান্তসির-এস’ ও ‘বাক-এমটু’ ব্যবহার করে সাতটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়।

রাশিয়ার এই প্রতিরক্ষা কর্মকর্তা জানান, অষ্টম ক্ষেপণাস্ত্রটি আলেপ্পোর শহরতলীতে অবস্থিত আল-সাফিরা এলাকার একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্র ভবনে আঘাত হানে। ফলে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।

সোমবারের ওই বিমান হামলার খবর জানাতে গিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলেছে, সেদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি আগ্রাসনে নিক্ষিপ্ত ‘বেশিরভাগ ক্ষেপণাস্ত্র’ ভূপাতিত করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তির ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়েছে।

ইসরাইল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির একাংশ দখল করে নেয়ার পর থেকে কৌশলগতভাবে সিরিয়া ও ইসরাইল যুদ্ধ অবস্থায় রয়েছে। তেল আবিব সিরিয়ার ওপর আগ্রাসন চালানোর জন্য গোলান মালভূমিতে উল্লেখযোগ্য সংখ্যক সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন করে রেখেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত