আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

আন্তর্জাতিক চাপে পিছু হটলেন ইসরাইলি প্রধানমন্ত্রী, শেখ জাররাহতে উচ্ছেদ স্থগিত হচ্ছে

আন্তর্জাতিক চাপে পিছু হটলেন ইসরাইলি প্রধানমন্ত্রী, শেখ জাররাহতে উচ্ছেদ স্থগিত হচ্ছে

আন্তর্জাতিক বিরোধীতার কারণে ভীত সন্ত্রস্ত হয়ে শেখ জাররাহতে উচ্ছেদ অভিযান স্থগিত করতে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার বেনেটের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ইসরাইলি গণমাধ্যমগুলো।

ইসরাইলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ‘টাইমস অব ইসরাইল’ বলেছে, নাফতালি বেনেট প্রতাশা করছেন যেন শেখ জাররাহ বসতিতে উচ্ছেদ অভিযান স্থগিত থাকে। কারণ, তীব্র আন্তর্জাতিক বিরোধীতার ভয়ে আছেন ইসরাইলি এ প্রধানমন্ত্রী ।

আগামী সোমবার ইসরাইলের সুপ্রিম কোর্ট শেখ জাররাহ থেকে চার ফিলিস্তিনি পরিবার উচ্ছেদ হবে কিনা তার ওপর সিদ্ধান্ত জানাবে।

ইসরাইলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রটি বলেছে যে নাফতালি বেনেট চান কোর্টের অধিবেশন দেরিতে শুরু হোক। শুধু তাই নয়, সরকার চাচ্ছে আরো ছয় মাসের জন্য আদালতের অধিবেশন শুরু না হোক।

নাফতালি বেনেট ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তাই তিনি চান না যে যুক্তরাষ্ট্রে তার এ নির্ধারিত সফরের সময় শেখ জাররাহর উচ্ছেদ অভিযান নিয়ে কোনো সমস্যা হোক। কারণ, তার সফরের সময় শেখ জাররাহতে উচ্ছেদ অভিযান হলে মার্কিন সরকার এর বিরোধীতা করবে।

এছাড়া তার ওই পরিকল্পনার আরো একটি দিক হলো, তিনি চান গাজায় ইসরাইল-ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে হামাসের দাবি খণ্ডন করতে। কারণ, হামাস দাবি করে যে শেখ জাররাহ থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদ ও আল-আকসা মসজিদে ইসরাইলের অনবরত সহিংস অভিযান চলানোর কারণেই ওই যুদ্ধ হয়েছে। কারণ, ইসরাইলের আচরণে ক্ষিপ্ত হয়ে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থাগুলো ওই যুদ্ধ করতে বাধ্য হয়।

জেরুসালেম পোস্ট বলছে, ইসরাইলি কোর্ট শেখ জাররাহতে উচ্ছেদ অভিযান নিয়ে কোনো রায় দিলে আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এ বিষয়টাকে এমনভাবে দেখবে যে ইসরাইল শেখ জাররাহর ফিলিস্তিনিদের জীবন অতিষ্ট করে তুলেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই


[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত