আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

ইরানের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন রায়িসি

ইরানের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন রায়িসি

সাইয়্যেদ ইবরাহিম রায়িসিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। আজ মঙ্গলবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইবরাহিম রায়িসিকে প্রেসিডেন্ট হিসেবে সত্যয়ন করেন তিনি। এর মাধ্যমে রায়িসি আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন।

গত ১৮ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিচার বিভাগের সাবেক প্রধান ইবরাহিম রায়িসি ভূমিধস বিজয় লাভ করেন। আজকের অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা ইবরাহিম রায়িসিকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেয়ার পরপরই প্রেসিডেন্ট ড. হাসান রুহানির ক্ষমতার মেয়াদ শেষ হয়েছে। হাসান রুহানি গত দুই মেয়াদে আট বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাই করোনা ভাইরাসের কারণে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে যোগ দেন। এতে উপস্থিত আছেন দেশের শীর্ষ পর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

অনুষ্ঠানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি ১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনের বিষয়ে একটি রিপোর্ট পেশ করেন যাতে ইবরাহিম রায়িসির বিজয় নিশ্চিত করা হয়।

আগামী বৃহস্পতিবার ইরানের জাতীয় সংসদে প্রেসিডেন্ট রায়িসি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। ওই অনুষ্ঠানে বিশ্বের ৭৩টি দেশ থেকে অতিথি উপস্থিত থাকবেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত