আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

ইসরাইল-আমিরাত গোপন চুক্তির বিরুদ্ধে ফিলিস্তিনে বিক্ষোভ

ইসরাইল-আমিরাত গোপন চুক্তির বিরুদ্ধে ফিলিস্তিনে বিক্ষোভ

দখলদার ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে গোপন একটি তেল চুক্তি হয়েছে। ওই চুক্তির বিরুদ্ধে ফিলিস্তিনি ভুখন্ডের শত শত মানুষ বিক্ষোভ করেছেন। কয়েকটি পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে গতকাল এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়া ট্যুডে। গত ১৪ আগস্ট বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই চুক্তির খবর প্রকাশের পর পরিবেশবাদী সংগঠনগুলো এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে মাঠে নামে। ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সই হওয়া চুক্তি অনুসারে- অধিকৃত ফিলিস্তিনি ভ‚খÐের এইলাত সমুদ্র বন্দরকে সংযুক্ত আরব আমিরাতের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিণত করা হবে।

সেখান থেকেই পশ্চিমা দেশগুলোর বাজারে যাবে আমিরাতি তেল। কিন্তু পরিবেশবাদীরা বলছেন, এতে ওই এলাকার পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এপির প্রতিবেদন অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে এই চুক্তি হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দখলদার ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক প্রতিষ্ঠার জন্য যে কথিত ডিল অফ দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি উন্মোচন করেন তার আওতায় আবুধাবি ও তেল আবিবের মধ্যে এই চুক্তি সই হয়। ফিলিস্তিনি জনগণ এবং আরব বিশ্বের বহু দেশ ও সংগঠন ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে। এদিকে, ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল ছাড়তে ইসরাইলকে এক বছরের সময় দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যদি ইসরাইল এতে ব্যর্থ হয় তাহলে তাদের স্বীকৃতি প্রত্যাহারেরও হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভার্চ্যুয়াল বক্তব্যের সময় ইসরাইলের বিরুদ্ধে এই হুঁশিয়ারি দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। তিন দশকের বেশি সময় ধরে ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত