আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

সৌদিতে করোনাবিধি শিথিল, হারামাইনে শতভাগ মুসল্লি

সৌদিতে করোনাবিধি শিথিল, হারামাইনে শতভাগ মুসল্লি

করোনাভাইরাস মহামারির বাধ্যবাধকতা শিথিল করেছে সৌদি আরব। আজ রবিবার থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে। দেশজুড়ে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতাও তুলে নেয়া হয়েছে। একই সঙ্গে শতভাগ মুসল্লির জন্য খুলে দেয়া হয়েছে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়। এতে জানানো হয়, সৌদি আরবে করোনা মহামারির হার লক্ষণীয়ভাবে কমে আসায় এবং দেশটির বাসিন্দাদের বিপুল মাত্রায় টিকা গ্রহণের কারণে রবিবার থেকে করোনাভাইরাস সংক্রমণের সতর্কতায় বিভিন্ন ব্যবস্থাপনা শিথিল করা হচ্ছে। খবর আরব নিউজের।

এর মধ্যে বাইরে উন্মুক্ত স্থানে মাস্ক পরার বাধ্যবাধকতা আর থাকছে না। তবে অফিস-আদালতে আবদ্ধ জায়গায় মাস্ক পরে থাকতে হবে।

মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী পূর্ণ ধারণক্ষমতায় জেয়ারতকারী ও মুসল্লিদের জন্য খুলে দেয়া হলেও মসজিদে প্রবেশে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

বিবৃতিতে জানানো হয়, আগের মতোই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এতমারনা ও তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমেই পবিত্র দুই মসজিদে প্রবেশের অনুমতি নিতে হবে। বর্তমানে যারা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী টিকার দুই ডোজই নিয়েছেন, তাদেরকেই মসজিদে প্রবেশ করতে দেয়া হচ্ছে।

এছাড়া নিরাপদ শারীরিক দূরত্ব বজায় ছাড়াই সকল রেস্টুরেন্ট, সিনেমা হলসহ বিভিন্ন সামাজিক সমাবেশের স্থান পুরোপুরি খুলে দেয়ার জন্য বিবৃতিতে জানানো হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত