আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

তিন বছর পর জেল থেকে মুক্তি পেলেন সৌদি রাজকুমারী

তিন বছর পর জেল থেকে মুক্তি পেলেন সৌদি রাজকুমারী

সৌদি রাজকুমারী বাসমাহ বিনতে সৌদ ও তার মেয়েকে তিন বছর পর জেল থেকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তাদেরকে প্রায় তিন বছর ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদে আটক করে রাখা হয়েছিল। এ সময় তাদের বিরুদ্ধে কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগও ছিল না। শনিবার একটি মানবাধিকার সংগঠন এমন তথ্য দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট আই।

শনিবার মানবাধিকারের জন্য আলকাসত নামের এক সংগঠন তাদের টুইটার অ্যাকাউন্টে বলেছে, সৌদি রাজকুমারী বাসমাহ ও তার মেয়ে সুহাদ মুক্তি পেয়েছে।

সংগঠনটি আরো জানিয়েছে, সৌদি রাজকুমারী বাসমাহকে ২০১৯ সালের মার্চ মাসে আটক করা হয়। ওই বছরের এপ্রিল মাস থেকে তিনি তার পরিবারেরর সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারেননি। কারাগারে বন্দী থাকার সময় তাকে চিকিৎসার কোনো সুযোগ দেয়া হয়নি। এ কারণে তার প্রাণহানির সম্ভব্নাও ছিল। তার শরীরে রোগ থাকার পরেও সৌদি কর্তৃপক্ষ তা গোপন করেছে। রাজকুমারী বাসমাহ ও তার মেয়ে সুহাদকে এমন স্থানে আটকে রাখা হয়েছিল যে তাদের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। মূলত তাদের গুম করে রাখা হয়েছিল। এছাড়া কারাগারে বন্দী থাকার সময় তাদের ওপর কোনো অভিযোগও আরোপ করেনি কর্তৃপক্ষ।

রাজকুমারী বাসমাহ হলেন সৌদি রাজ পরিবারের সদস্য। তিনি দীর্ঘ দিন ধরে নারী অধিকার নিয়ে কাজ করেছেন। এছাড়া তিনি চান সৌদি আরবে সাংবিধানিক রাজতন্ত্র চালু হোক। সৌদি আরবে নারী অধিকার ও সাংবিধানিক রাজতন্ত্রের বিষয়ে তিনিই প্রথম ধারণা দিয়েছেন। এ সব কারণে তাকে ২০১৯ সাল থেকে আটক করে রাখা হয়েছিল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত