আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আরব আমিরাতে প্রথম রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ইসরাইলের প্রেসিডেন্ট

আরব আমিরাতে প্রথম রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ইসরাইলের প্রেসিডেন্ট

ইসরাইলের প্রেসিডেন্টের দফতর থেকে মঙ্গলবার বলা হয়েছে, মাসের শেষে সংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ একটি ঐতিহাসিক সফরে যাচ্ছেন। দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এটি হচ্ছে উচ্চ-পর্যায়ের সর্বসাম্প্রতিক কূটনৈতিক সফর।

হারজোগের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ও তার স্ত্রী, ৩০ থেকে ৩১ জানুয়ারির এই সফরের সময় সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে দেখা করবেন।

হার্জগ বিবৃতিতে বলেন, ইসরাইলি প্রেসিডেন্টের এই প্রথম সংযুক্ত আরব আমিরাতে সফর করে ইতিহাস তৈরি করার সুযোগ আমাদের আছে। তিনি আরো বলেন, দেশগুলো নতুন একটি অভিন্ন ভবিষ্যতের ভিত্তি স্থাপন করছে।

হারজোগের দফতর জানিয়েছে, তার দুবাইয়ের শাসক এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথেও দেখা করার এবং দুবাই এক্সপো পরিদর্শন করার কথা রয়েছে।

বিত্তশালী দেশ সংযুক্ত আরব আমিরাত কয়েক দশকের আরব ঐকমত্য ভেঙে ফেলা এবং ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার প্রায় ১৬ মাস পরে এই সফরটি হচ্ছে।

এই পদক্ষেপটি আব্রাহাম অ্যাকর্ডস নামে পরিচিত যুক্তরাষ্ট্রের মধ্যস্থ্যতায় চুক্তির একটি পরম্পরার অংশ ছিল। এই চুক্তিগুলো ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করেছে।

প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গত মাসে ইতিহাস তৈরি করেছিলেন যখন তিনি প্রথম ইসরাইলি সরকার প্রধান হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন। এই সফর আংশিকভাবে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে আন্তর্জাতিক আলোচনার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল, যা কিনা ইসরাইলের জন্য শীর্ষ নিরাপত্তার অগ্রাধিকার।

হারজোগ, যার পদ মূলত আনুষ্ঠানিক, তিনি হবেন প্রথম ইসরাইলি রাষ্ট্রপ্রধান যিনি আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত