আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

প্রথমবারের মতো বাহারাইন সফর করছেন ইসরাইলি প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো বাহারাইন সফর করছেন ইসরাইলি প্রধানমন্ত্রী

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রথম রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহারাইন পৌঁছেছেন। এ সফরে তিনি দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আলে খলিফার সাথে বৈঠক করবেন। বেনেট বাহরাইন পৌঁছানোর আগে তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাহরাইনের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের এক বছরের বেশি সময় পর ইসরাইলের প্রধানমন্ত্রী মানামা সফর করছেন। ইসরাইল ও বাহারাইনের মধ্যে এটিই হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের সফর।

ইসরাইল এবং বাহরাইনের নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার উপায় নিয়ে বিশেষ করে কূটনীতিক এবং অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হামলা জোরদার করেছে। এর মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বাহারাইন সফর করছেন।

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে বাহারাইনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, অন্যদিকে আরব আমিরাতের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরাইল। এছাড়া সৌদি আরবের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠিত না হলেও তেল আবিব ও রিয়াদের মধ্যে গোপন সম্পর্ক দিন দিন বাড়ছে।

ইসরাইল থেকে বাহারাইনের উদ্দেশে রওয়ানা দেয়ার আগে নাফতালি বেনেট সাংবাদিকদের বলেন, তার এই সফর শুভেচ্ছার বার্তা ছড়িয়ে দেবে এবং অভিন্ন হুমকির বিরুদ্ধে অংশীদারিত্বমূলক অবস্থানের কথা তুলে ধরবে।

এ কথার মধ্যদিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী মূলত ইরানকে ইঙ্গিত করেছেন। বাহারাইন এবং ইসরাইল দু'দেশই ইরানের পরমাণু কর্মসূচির বিরোধিতা করে আসছে। বাহারাইনে মার্কিন পঞ্চম নৌ বহরের সদর দফতর অবস্থিত।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত