আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

মক্কায় আরো এক বাংলাদেশী হাজীর মৃত্যু

মক্কায় আরো এক বাংলাদেশী হাজীর মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরো এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট নয়জন বাংলাদেশী হাজী মারা গেলেন। এদের মধ্যে একজন নারী। বাকী আটজন পুরুষ।
 
সর্বশেষ গতকাল রোববার ঢাকা জেলার ভাটারার মোহাম্মদ বদিউল আলম খাঁন (৬২) পবিত্র মক্কা আল মুকাররমায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট নম্বর বিবি০৮৮৩৩০৩।
এর আগে ২৯ আগস্ট গাইবান্ধা জেলার মারুফা শাহজাহান শায়লা (৩৭) পবিত্র মদিনা আল মুনাওয়ারায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট নম্বর বিই ০৬৫৭২৭১।
এছাড়া ২৭ আগস্ট যশোর জেলার মোহাম্মদ আতিয়ার রহমান (৭৭) পবিত্র মক্কা আল মুকাররমায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট নম্বর বি এ০৯৮৬৩৭৮। ২৬ আগস্ট নওগাঁর মোহাম্মদ আফজাল হোসেন (৭৯) পবিত্র মদিনা আল মুনাওয়ারায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট নম্বর বিই ০৭৫০৫৪২। ২৩ আগস্ট কুমিল্লার মোঃ গাজী রহমান (৭৭) পবিত্র মক্কা আল মুকাররমায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট নম্বর বিই০৩১৮৯৯৭। ২৩ আগস্ট শেরপুরের মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯) পবিত্র মক্কা আল মুকাররমায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট নম্বর বি ই ০৪৩২৯২৫। ২০ আগস্ট দিনাজপুরের মোঃ আম্বর আলী (৫২) পবিত্র মদিনা আল মুনাওয়ারায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট নম্বর বি ই০২৪৬১৫৯। একই দিনে কুমিল্লা জেলার শফিকুল ইসলাম (৬৫) পবিত্র মক্কা আল মুকাররমায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট
নম্বর বি ই০৬৫৫০৯৪ ও  ১৮ আগস্ট ঢাকা জেলার মীর লিয়াকত আলী (৬১) পবিত্র মক্কা আল মুকাররমায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট নম্বর বি এফ০২৫৮৫২০। বেশীর ভাগই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।
পবিত্র মক্কা এবং মদিনায় বাংলাদেশের আইটি হেল্প ডেস্ক সূত্র এই নয়জন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়া ফ্লাইট গত ১৬ আগস্ট শুরু হয়েছে। ফ্লাইট শেষ হবে ১৭ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ২৮ সেপ্টেম্বর শুরু হবে। শেষ হবে ২৭ অক্টোবর।
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ এক হাজার ৭৫৮ জন। গত ২৯ আগস্ট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬৩ টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৮ টিসহ মোট ১২১ টি ফ্লাইটযোগে সর্বমোট ৪৫ হাজার ৮৪৮ জন হাজি সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুই হাজার ৩৮৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ হাজার, ৪৬৪ জন। এ বছর ৭৮৩টি এজেন্সি বেসরকারি হজ ব্যবস্থাপনার অনুমোদন পেয়েছে।


শেয়ার করুন

পাঠকের মতামত