আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ইসরায়েলে শপিং সেন্টারে হামলা, নিহত ৪

ইসরায়েলে শপিং সেন্টারে হামলা, নিহত ৪

ইসরায়েলের একটি শপিং সেন্টারে হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলীয় বিরশেবা শহরে ‘বিগ শপিং সেন্টারে’ এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসির।

হামলাকারী ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শপিং সেন্টারের ভেতরে তিনজনকে হত্যা করে। সেখান থেকে গাড়ি নিয়ে পালানোর সময় সেন্টারের সামনে চাপা দিয়ে আরেকজনকে হত্যা করে।

হামলাকারী পালিয়ে যাওয়ার আগেই নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হয়। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, হামলাকারী ইসরায়েলি আরব। তবে বিবিসি বিষয়টি নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হতে পারেনি।

সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা এটি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, শপিং সেন্টারের রাস্তার পাশে দাড়িওয়ালা এক ব্যক্তি হাতে বড় ছুরি নিয়ে দাঁড়িয়েছে আছে।

অপর এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ওই ব্যক্তি বন্দুকধারী একজনের মুখোমুখি হন, তাকে আঘাতের চেষ্টা করা হলে তিনি গুলি করেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত