আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

আল জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করলো ইসরাইলি সেনারা

আল জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করলো ইসরাইলি সেনারা

আল জাজিরার একজন নারী সাংবাদিককে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। নিহত সাংবাদিকের নাম শিরিন আবু আকলেহ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

আল জাজিরা এ খবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও আল জাজিরার সাংবাদিকরা জানান, বুধবার পশ্চিমতীরের জেনিন শহরে ইসরাইলি সেনাদের অভিযানের সময় দায়িত্ব পালনকালে শিরিন আবু আকলেহের ওপর গুলি চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আল জাজিরার নিদা ইব্রাহিম জানান, শিরিন আবু আকলেহের মৃত্যুর সময় পরিস্থিতি কেমন ছিল তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে ওই ঘটনার ভিডিও’তে দেখা যাচ্ছে, তাকে মাথায় গুলি করা হয়েছে।

ফিলিস্তিনের রামাল্লাহ থেকে ঘটনা সম্পর্কে তিনি জানান, ‘এখন পর্যন্ত আমরা জানি, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শিরিন আবু আকলেহ মৃত ঘোষণা করেছে। তিনি পশ্চিমতীরের উত্তরাঞ্চলের জেনিন শহরে ইসরাইলি অভিযানের নিউজ কাভার করছিলেন। ওই সময় তার মাথায় গুলি করা হয়। চিন্তা করুন তো, ওই সময় তার সাথে যারা কাজ করছিলেন, তাদের অবস্থা কেমন হয়েছিল!’

কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলেছিলেন নিদা ইব্রাহিম।

তিনি বলেন, ‘শিরিন আবু আকলেহ অনেক বড় মাপের একজন সাংবাদিক ছিলেন। ২০০০ সালে দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদার শুরু থেকে আল জাজিরার হয়ে কাজ করছিলেন তিনি।’

এই ঘটনার ব্যাপারে ইসরাইল সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।

এদিকে শিরিন আবু আকলেহ ছাড়াও এক ফিলিস্তিনি সাংবাদিককে গুলি করেছে ইসরাইলি সেনারা।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জেরুসালেম ভিত্তিক কুদস পত্রিকার সাংবাদিক আলী সামৌদিকে পেছন থেকে গুলি করেছে ইসরাইলি সেনারা। তার অবস্থা এখন স্থিতিশীল।

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত