আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

কাবুলে আত্মঘাতী হামলায় রহিমুল্লাহ হাক্কানি নিহত

কাবুলে আত্মঘাতী হামলায় রহিমুল্লাহ হাক্কানি নিহত

ছবি: এলএবাংলাটাইমস

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলায় দেশটির প্রখ্যাত ধর্মীয় নেতা শেখ রহিমুল্লাহ হাক্কানি নিহত হয়েছেন। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক ব্যক্তি তার কৃত্রিম পায়ে লুকানো বোমার বিস্ফোরণ ঘটালে শেখ হাক্কানি নিহত হয় বলে তালেবান সূত্র রয়টার্সকে জানিয়েছেন।  গত বছর তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর দেশটির যেসব শীর্ষ পর্যায়ের নেতা নিহত হয়েছেন তাদের মধ্যে শেখ হাক্কানি অন্যতম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।  

স্থানীয় খবরে বলা হয়েছে, আফগানিস্তানের রাজধানীতে একটি ইসলামী প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

শেখ হাক্কানি আফগানিস্তানের তালেবান সরকারের সমর্থক ছিলেন। পাশাপাশি তিনি ছিলেন জিহাদি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রদেশের (আইএস-কে) একজন কট্টর সমালোচক।  

তিনি আফগানিস্তানে নারী শিক্ষার পক্ষে ছিলেন। আফগানিস্তানের নারী শিক্ষা নিয়ে বিতর্কের পরও এর আগে নারী শিক্ষার সমর্থনে একটি ফতোয়া জারি করেছিলেন শেখ হাক্কানি। 

তার মৃত্যু ইসলামী আমিরাতের জন্য অনেক বড় ক্ষতি বলে তালেবানের এক জেষ্ঠ্য কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। কর্তৃপক্ষ হামলার পেছনে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।

অবশ্য এই হত্যাকাণ্ডের পেছনে কারা দায়ী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এর আগে ইসলামিক স্টেট (আইএস) তার ওপর হামলার চেষ্টা করেছিল।
 
এলএবাংলাটাইমস /এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত