আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

শিরিন আবু আকলেহকে হত্যার দায় স্বীকার ইসরাইলের

শিরিন আবু আকলেহকে হত্যার দায় স্বীকার ইসরাইলের

শেষ পর্যন্ত দেরিতে হলেও প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার দায়িত্ব স্বীকার করেছে ইসরাইল। তবে তারা দাবি করেছে, ‘দুর্ঘটনাক্রমে’ গত মে মাসে পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে আবু আকলে নিহত হয়েছেন।

একইসাথে ইসরাইল বলেছে, তারা এই হত্যাকাণ্ডে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে বা অপরাধ বিষয়ক তদন্ত চালাতে রাজি নয়।

গত ১১ মে জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে সংঘর্ষের সময় আল-জাজিরা টেলিভিশনে লাইভ সম্প্রচার করতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হন শিরিন আবু আকলেহ। আল-জাজিরা তাৎক্ষণিকভাবে ভিডিও ফুটেজ সরবরাহ করে দাবি করে ইসরাইলি সেনারা শিরিনকে হত্যা করেছে। কিন্তু তেল আবিব ওই অভিযোগ অস্বীকার করে সরাসরি জানিয়ে দেয়, ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতে তার মৃত্যু হয়েছে।

এরপর ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে এ হত্যাকাণ্ডের তদন্ত করতে রাজি হয় ইসরাইল। গতকাল (সোমবার) ওই তদন্ত রিপোর্ট প্রকাশ করে তেল আবিব বলেছে, একজন ইসরাইলি সেনা আল-জাজিরার সাংবাদিককে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধা ভেবে ভুল করে তার ওপর গুলি চালায়।

প্রতিবেদনে বলা হয়, এটি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি যে ফিলিস্তিনি বন্দুকধারী ভেবে একজন ইসরাইলি সেনা আবু আকলের ওপর ভুল করে গুলি চালিয়েছে।

রিপোর্টে আরো বলা হয়, ঘটনাটি ‘দুর্ঘটনাক্রমে’ ঘটেছে বলে এ ব্যাপারে কোনো ফৌজদারি তদন্ত প্রক্রিয়া চালানো হবে না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত