আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ৪ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ৪ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর হাতে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৯ জন আহত হন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নাবলুসে ইসরায়েলি বাহিনীর হাতে ৪ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

ফাতাহ আন্দোলনের একজন মুখপাত্র জানিয়েছেন, সকালে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা সদস্য নাবলুস শহরে ঢুকে পড়ে। এ সময় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কিছু জানায়নি। তারা শুধু বলেছে, তাদের বাহিনী নাবলুসে কাজ করছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নাবলুসে জনগণের বিরুদ্ধে এই আগ্রাসন জরুরি বন্ধ করার দাবি জানিয়েছেন বলে তার মুখপাত্র নাবিল আবু রুদেনেহ এক বিবৃতিতে বলেছেন।

ইসরাইলি বাহিনীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নাবিল আবু রুদেনেহ বলেন, এসব হামলার বিপজ্জনক এবং ধ্বংসাত্মক পরিণতি হবে।

রামাল্লা থেকে আলজাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলেন, অধিকৃত পশ্চিম তীরের উত্তরে নাবলুসের পুরাতন শহর এবং এর আশেপাশে সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রগুলো এটিকে ‘নরকের দৃশ্য’ হিসেবে আখ্যায়িত করেছে। সংঘর্ষ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে শহরে পাঠানোর খবর পাওয়া গেছে। ইতোমধ্যেই দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী নাবলুস অবরোধ করে রেখেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত