আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

ইসরায়েলি সেনার গুলিতে হামাস যোদ্ধা নিহত

ইসরায়েলি সেনার গুলিতে হামাস যোদ্ধা নিহত

দখল করা পশ্চিম তীরে হেবরন শহরে রোববার (৩০ অক্টোবর) আবারও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্য। নিহত ফিলিস্তিনি একজন হামাস যোদ্ধা ছিলেন বলে দাবি করেছে ইসরায়েল। কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি পত্রিকা হারেৎজ এক প্রতিবেদনে জানানো হয়, নিহত ইসরায়েলির নাম রোনেন হানানিয়া (৪৯)। হেবরনের একটি তল্লাশি চৌকির কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে।

চলতি বছরে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান। ছবি: সংগৃহীতচলতি বছরে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান। ছবি: সংগৃহীত

অন্যদিকে ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত ফিলিস্তিনির নাম মোহাম্মাদ আল-জাবারি (৩৫)। গাজার শাসকগোষ্ঠী হামাস নিহত ব্যক্তিকে নিজেদের সদস্য বলে নিশ্চিত করেছে। তিনি হেবরনের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে তারা।

আগামী ১ নভেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন। যে তল্লাশি চৌকির কাছে ইসরায়েলিকে গুলি করা হয়, সেটির কাছেই কিরাত আরবা বসতি। সেখানে ডানপন্থী একদল ইসরায়েলি বসবাস করেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই এলাকায় আরও সন্দেহভাজনের খোঁজে তারা তল্লাশি চালাচ্ছেন। সংবাদ সংস্থা মাআন জানিয়েছে, এ ঘটনায় নিহত আল-জাবারির ভাইসহ অন্তত তিন ফিলিস্তিনিকে হেবরন থেকে গ্রেফতার করা হয়েছে।

চলতি বছরে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানকে কেন্দ্র করে তাদের সঙ্গে ফিলিস্তিনের মধ্যে সংঘাত বেড়ে চলছে। গত মার্চ থেকে এ পর্যন্ত সেখানে কমপক্ষে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত