আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ধর্মযুদ্ধ উসকে দিচ্ছে ইসরায়েল

ধর্মযুদ্ধ উসকে দিচ্ছে ইসরায়েল

ইসরায়েলের বিরুদ্ধে ধর্মীয় যুদ্ধ উসকে দেওয়ার অভিযোগ তুলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অধিকৃত জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিদের উপাসনার অনুমতি দেওয়ার মাধ্যমে ইসরায়েল এটি করতে যাচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি।পশ্চিমতীরের রামাল্লায় ফিলিস্তিনের কিংবদন্তি নেতা ইয়াসির আরাফাতের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মঙ্গলবার এ কথা বলেন আব্বাস। তিনি বলেন, 'পবিত্র স্থানটিতে (আল-আকসা) ইহুদি উপাসকদের প্রবেশ করতে দেওয়া হবে উসকানিমূলক। ফিলিস্তিনিরা অবশ্যই এটি প্রতিহত করবে। তিনি আরও বলেন, আমরা আল-আকসা ও চার্চসমূহকে বসতি নির্মাণকারী এবং চরমপন্থিদের হাত থেকে রক্ষা করব। এ সময় তিনি ইসরায়েলি আচরণের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাওয়ার ঘোষণা দেন। আব্বাসের এ বক্তব্যের আগে মঙ্গলবার এক ফিলিস্তিনি বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লাহ শহরের কাছে একটি মসজিদে আগুন দিয়েছে ইসরায়েল। ইসরায়েল অধিকৃত এ ভূখণ্ডে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যেই এ ঘটনা ঘটল। আল জাজিরা।

শেয়ার করুন

পাঠকের মতামত