আপডেট :

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

পারস্য উপসাগরে রাশিয়ার রণতরী ঢুকছে, বিমানবাহী জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরে রাশিয়ার রণতরী ঢুকছে, বিমানবাহী জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আমেরিকা পারস্য
উপসাগর থেকে বিমানবাহী রণতরী
ইউএসএস থিওডোর রুজভেল্টকে সরিয়ে
নিয়েছে। রাশিয়ার যুদ্ধজাহাজগুলো যখন
এ অঞ্চলে ঢুকছে তখন রুজভেল্টকে
সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। ২০০৭ সালের পর
এই প্রথম পারস্য উপসাগরে মার্কিন
কোনো বিমানবাহী রণতরী নেই।
পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, গত
বৃহস্পতিবার বিশাল রণতরী ইউএসএস
থিওডোর রুজভেল্টকে পারস্য উপসাগর
থেকে সরিয়ে নেয়া হয়েছে। কাস্পিয়ান
সাগরের রুশ নৌবাহিনী সিরিয়ার
সন্ত্রাসী অবস্থানের ওপর ২৬টি ক্রুজ
ক্ষেপণাস্ত্রের আঘাত হানার মাত্র
একদিন পরই মার্কিন বিমানবাহী
রণতরীকে সরিয়ে নেয়া হয়। রুশ
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় বলা
হয়েছে, লক্ষ্যবস্তুর নয় ফুটের মধ্যেই এসব
নতুন কালিবার-এনকে ক্রুজ ক্ষেপণাস্ত্র
আঘাত হানতে পেরেছে।এদিকে, মার্কিন
সেনা কর্মকর্তারা দাবি করেছেন,
রক্ষণাবেক্ষণের প্রয়োজনে বিশাল এ
রণতরীকে সরিয়ে নেয়া হয়েছে। ইউএসএস
থিওডোর রুজভেল্টে প্রায় ৫ হাজার
সেনা এবং ৬৫টি যুদ্ধবিমান রয়েছে।গত
মাসের ৩০ তারিখ থেকে রুশ বিমান
বাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেটের
জঙ্গিদের অবস্থানের বিরুদ্ধে বিমান
হামলা শুরু করেছে। এ হামলাকে কেন্দ্র
করে রুশ-মার্কিন উত্তেজনা তুঙ্গে
পৌঁছেছে। এদিকে, দু’দেশের বিমান
বাহিনী একইসঙ্গে অভিযান চালাতে
থাকায় যেকোনো মুহূর্তে দুর্ঘটনাবশতঃ
সংঘর্ষ হতে পারেÑ এমন আশঙ্কা থেকে
এ আলোচনার ডাক দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের
সদরদফতর পেন্টাগনের প্রেস
সেক্রেটারি পিটার কুকের বরাত দিয়ে
গত শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম
এ খবর দিয়েছে। পিটার কুক বলছেন, আশা
করা যাচ্ছে দু’এক দিনের মধ্যে এ
আলোচনা হতে পারে।মুখপাত্র জানান,
আইএস জঙ্গি নির্মূলে ওয়াশিংটন-মস্কো
একসঙ্গে অভিযানে নেমেছে। এক্ষেত্রে
সিরিয়ার আকাশসীমায় দু’দেশের বিমান
বাহিনীর মধ্যে দুর্ঘটনাবশতঃ সংঘর্ষ হয়ে
যেতে পারে বলে শঙ্কা বাড়ছে। এই
শঙ্কা থেকেই করণীয় নির্ধারণে
আলোচনার ডাক দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম জানাচ্ছে, কতো দূরত্বে
থেকে দু’দেশের যুদ্ধবিমান অভিযান
চালাবে এবং যোগাযোগের ক্ষেত্রে
দু’পক্ষের বাহিনী কী ভাষা ও কতো
রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করবে সে
বিষয়গুলো আলোচনায় নির্ধারিত হবে
বলে আশা করা হচ্ছে। অবশ্য এ
আলোচনায় বসার আগেই সিরিয়ার
পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে তুরস্কের
আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে
রাশিয়াকে সতর্ক করে দিয়েছে পশ্চিমা
সামরিক জোট ন্যাটো। রয়টার্স।

শেয়ার করুন

পাঠকের মতামত