আপডেট :

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

মিনা ট্রেজেডিতে ৯২ বাংলাদেশি শনাক্ত, পরিচয় মিলেছে ৭৮

মিনা ট্রেজেডিতে ৯২ বাংলাদেশি শনাক্ত, পরিচয় মিলেছে ৭৮

হজের মধ্যে মিনায় পদদলনে নিহতদের মধ্যে
এ পর্যন্ত ৯২ জন বাংলাদেশিকে শনাক্ত
করেছেন সৌদি আরবে বাংলাদেশ মিশনের
কর্মকর্তারা। জেদ্দায় বাংলাদেশের
কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম
জানান, বুধবার পর্যন্ত তারা ৯২ জনকে
বাংলাদেশি হিসেবে শনাক্ত করতে
পেরেছেন, এর মধ্যে পরিচয় জানা গেছে ৭৮
জনের। এখনও ৮০ জন বাংলাদেশি নিখোঁজ
রয়েছেন, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২১
জন।
এর আগে সৌদি আরবে বাংলাদেশের
রাষ্ট্রদূত গোলাম মসিহ মঙ্গলবার
সাংবাদিকদের জানান, বাংলাদেশি
হিসেবে শনাক্ত ৫৫ জনকে সেখানে দাফন
করা হয়েছে বলে সৌদি কর্তৃপক্ষ তাদের
জানিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি
বলেন, আত্মীয়-স্বজনরা কেউ এখনও নিহত
কারও লাশ দেশে ফিরিয়ে নেওয়ার কথা
বলেননি। সবাই তো সৌদি আরবে দাফনের
বিষয়েই সম্মতি দিচ্ছেন।
হজের আনুষ্ঠানিকতার মধ্যে গত ২৪
সেপ্টেম্বর মিনায় শয়তানের স্তম্ভে পাথর
ছুড়তে যাওয়ার পথে পদদলনের ওই ঘটনায় ৭৬৯
জন নিহতের কথা সৌদি কর্তৃপক্ষ জানালেও
এই সংখ্যা কয়েক হাজার বলে ইরানের
দাবি। ইরান সরকার মিনার ঘটনায় তাদের
৪৬৪ জন নিহত হওয়ার তালিকা দিয়েছে।
সৌদি কর্তৃপক্ষ লাশ উদ্ধারের পর ছবি ও
আঙ্গুলের ছাপ সংগ্রহ করে এবং তাদের
শনাক্ত করার জন্য ছবি প্রকাশ করে। ওই
ছবির সঙ্গে মিলিয়েই বাংলাদেশিদের
শনাক্ত করার কাজ শুরু করেন হজ কর্মকর্তা ও
এজেন্সিগুলো। সৌদি আরব থেকে স্বজনের
মৃত্যুর খবর পেয়ে অনেকেই ধর্ম মন্ত্রণালয়ে
যোগাযোগ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত