আপডেট :

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

ইসরাইলের গুলি ফিলিস্তিনের ছুরি

ইসরাইলের গুলি ফিলিস্তিনের ছুরি

প্রতিরোধে এক ফিলিস্তিনি তরুণী

ইসরাইলের গুলির বিপরীতে
ছুরিকাঘাতের ফিলিস্তিনি প্রতিশোধ
সহিংসতার এ ধারাবাহিকতায় মঙ্গলবার
আরও তিন ইসরাইলি ও এক ফিলিস্তিনির
মৃত্যু হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে
বলা হয়, মঙ্গলবার পশ্চিমতীর, গাজা ও
পূর্ব জেরুজালেমে ‘প্রতিশোধের দিন’
ঘোষণা করে ফিলিস্তিনি সংগঠন। এদিন
পূর্ব জেরুজালেমের একটি বাসের ওপর
দু’জন প্যালেস্টাইনি গুলি ছোড়ে এবং
যাত্রীদের ছুরিকাঘাত করে বলে দাবি
করেছে ইসরাইলি পুলিশ। এতে দু’জন নিহত
এবং ৫ জন আহত হন। পরে এক হামলাকারী
নিহত হয় এবং আরেকজনকে আহত অবস্থায়
হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান
অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র। এ ঘটনার
কয়েক মিনিট পর একজন হামলাকারী তার
গাড়ি চালিয়ে একটি বাসস্টপে আসে এবং
সেখানে থাকা লোকজনের ওপর ছুরি নিয়ে
আক্রমণ চালায় বলেও জানিয়েছে
আলজাজিরা। এখানেও একজন লোক নিহত
এবং অপর একজন সামান্য আহত হয়েছে বলে
হাসপাতালের ডাক্তাররা দাবি করেছেন।
হামলাকারী নিজেও এ ঘটনায় আহত হয় বলে
জানিয়েছে আল জাজিরা। অনলাইনে প্রকাশ
করা এক ভিডিওতে দেখা যায়, রাস্তার
লোকজন এক হামলাকারীকে পেটাচ্ছে এবং
লাথি মারছে। পরে ওই হামলাকারীকে
হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে
মঙ্গলবারের হামলার পর মন্ত্রিসভার জরুরি
বৈঠক ডেকেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী
বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবারের
সহিংসতার আগেই নিরাপত্তা জোরদার
করেছিল ইসরাইল। বিভিন্ন সড়ক ও
রেলস্টেশনে ১৫শ’ রিজার্ভ পুলিশ নামানো
হয়েছিল।
সোমবার জেরুজালেমের ওল্ড সিটির
প্রবেশপথে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের
চেষ্টা করার পর ইসরাইলি নিরাপত্তা
বাহিনীর গুলিতে অন্য এক প্যালেস্টাইনি
নিহত হয়েছে বলে দাবি করে ইসরাইল। ওই
ফিলিস্তিনির গতিবিধি সন্দেহজনক হওয়ায়
তাকে পকেট থেকে হাত বের করতে
বলেছিলেন পুলিশের কর্মকর্তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত