আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সিরিয়ায় যৌথ বাহিনীর হামলায় নিহত ৮৬৫

সিরিয়ায় যৌথ বাহিনীর হামলায় নিহত ৮৬৫

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হামলায় এ পর্যন্ত ৮৬৫ জন নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৫০ জন বেসামরিক লোক রয়েছে।বুধবার ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, গত ২৩ সেপ্টেম্বর সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী।এতে বলা হয়, নিহতদের মধ্যে ৭৪৬ জনই আইএস যোদ্ধা। তবে এ সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। আইএস যোদ্ধারা ইরাক ও সিরিয়ার বেশ কিছু এলাকার দখল নিয়ে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। যৌথ বাহিনী ইরাকে আইএস যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে জুলাই মাসে।এদিকে মার্কিন নেতৃত্বাধীন এ সব বিমান হামলায় সিরিয়ায় অন্তত অর্ধশতাধিক বেসামরিক লোক নিহত হয়েছে। এর মধ্যে আটটি শিশু রয়েছে। এ ছাড়া আল কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের ৬৮ জন যোদ্ধা নিহত হয়েছে।অন্যদিকে সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে ইতোমধ্যে দুই লাখ লোক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইতোমধ্যে দেশটির গৃহযুদ্ধ চার বছরে পদার্পণ করেছে। ২০১১ সালে আরব বসন্তের সময় থেকে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে বিরোধীরা। 

শেয়ার করুন

পাঠকের মতামত