আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

পালমিরায় রুশ হামলায় আইএসের বিমানবিধ্বংসী অস্ত্র, বাঙ্কার ধ্বংস

পালমিরায় রুশ হামলায় আইএসের বিমানবিধ্বংসী অস্ত্র, বাঙ্কার ধ্বংস

পালমিরা শহর

সিরিয়ার প্রাচীন শহর
পালমিরায় জেহাদি গোষ্ঠী ইসলামিক
স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে
বোমা হামলা চালিয়েছে রাশিয়া।
গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের
প্রতিবেদনে বলা হয়, রুশ বিমানের এই
হামলায় আইএসের ব্যাপক ক্ষয়ক্ষতি
হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক
বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানায়,
বোমা হামলায় আইএসের একটি পরিখা
প্রাচীর, একটি ভূগর্ভস্থ বাঙ্কার এবং
বিমানবিধ্বংসী অস্ত্র ধ্বংস হয়েছে।
বোমা হামলায় পালমিরার প্রতœতত্ত্বের
কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা
জানা যায়নি। গত ৩০ সেপ্টেম্বর থেকে
সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে
বিমান হামলা শুরু করে রাশিয়া।
পালমিরা ইউনেসকো ঘোষিত বিশ্ব
ঐতিহ্যের অংশ। গত মে মাসে পালমিরা
দখলে নেয় আইএস। এর পর তারা
সেখানকার ঐতিহাসিক নিদর্শন একের
পর এক ধ্বংস করতে থাকে বলে জানা
যায়।রুশ বিবৃতিতে বলা হয়েছে,
পালমিরার তাদমুর এলাকায়
আইএসআইএলের অবস্থানে হামলা করেছে
এসইউ-২৫ জঙ্গি বিমানগুলো। হামলায়,
দায়েশের শক্তিশালী অবস্থান, ভূগর্ভস্থ
বাঙ্কার এবং বিমান বিধ্বংসী কামান
ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে।
পালমিরার কাছে দায়েশ অবস্থানের
বিরুদ্ধে কয়েক দফা হামলার কথাও
সম্প্রতি জানিয়েছে রুশ প্রতিরক্ষা
মন্ত্রণালয়। এতে বলা হয়েছে,
ঐতিহাসিক স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি
না করে এসব হামলা চালানো হয়েছে। গত
২১ মে জেহাদিরা ঐতিহাসিক এ নগরী
দখল করে নেয় এবং সেখানে ব্যাপক
ধ্বংসযজ্ঞ চালায়। রাজধানী দামেস্ক
থেকে এর অবস্থান হচ্ছে ২১৫
কিলোমিটার উত্তর-পূর্বে। দামেস্ক
সরকারের অনুরোধে মস্কো গত মাসের
সেপ্টেম্বরের শেষ থেকে দায়েশ
অবস্থানের বিরুদ্ধে বিমান অভিযানে
নেমেছে। অপর খবরে বলা হয়, সিরিয়ার
বিদ্রোহীরা দামেস্কের নিকট সরকারি
বাহিনীর সাথে যুদ্ধের সময় তাদের
যুদ্ধবন্দিদের লোহার খাঁচায় আটকিয়ে
মানবঢাল হিসেবে ব্যবহার করে। শাম
নিউজ নেটওয়ার্কে প্রচারিত একটি
ভিডিও চিত্রে দেখা যায়, বিদ্রোহীরা
বন্দিদেরকে লোহার খাঁচায় পুরে
পিকআপ ভ্যানে করে রাজধানী
দামেস্কের উত্তর-পূর্বদিকে পূর্ব গোটা
যুদ্ধক্ষেত্রে নিয়ে যাচ্ছে। যুদ্ধবন্দিরা
আলাউই গোত্রের সেনা অফিসার ও
তাদের পরিবারের সদস্য বলে ধারণা
করা হচ্ছে। প্রচারিত ভিডিওতে দেখা
যায়, বারা আব্দুল রহমান নামের এক
বিদ্রোহী সেনা বলছেন, ডৌমা ও পূর্ব
গৌটা শহরে তারা আমাদের যে ক্ষতি
করেছে তারপর সবাই সিদ্ধান্ত নেয় যে
সরকারি বাহিনীর বন্দি অফিসারদের
খাঁচায় পুরে যুদ্ধক্ষেত্রে নেয়া হবে
যাতে তারা আমাদের কষ্ট বুঝতে পারে।
ডৌমা শহরটি প্রায় প্রতিদিনই সরকারি
বাহিনীর বিমান হামলার শিকার হচ্ছে।
ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)
পরিচালিত একটি হাসপাতালে গত
শুক্রবার বোমা হামলায় কমপক্ষে ৭০ জন
নিহত ও ৫৫০ জন আহত হয়েছে।
আলজাজিরা, বিবিসি, রয়টার্স।


শেয়ার করুন

পাঠকের মতামত