আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা আট গুণ বাড়তে পারে: ডব্লিউএইচও

তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা আট গুণ বাড়তে পারে: ডব্লিউএইচও

ছবি: এলএবাংলাটাইমস

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা আট গুণ বাড়তে পারে। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে প্রথম ভূমিকম্প আঘাত হানার পর থেকে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, প্রথম ধাক্কার পর দ্বিতীয় শক্তিশালী কম্পন আরও উত্তরে আঘাত হানে। এখনও উদ্ধার কাজ চলছে। উদ্ধারকারীরা হিমশীতল ঠাণ্ডা ও তুষারপাতের মধ্যে ধ্বংসস্তূপের পাহাড়ের মধ্যে বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছেন।

তুরস্কের এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে বিশ্বের অনেক দেশ এগিয়ে এসেছে। অনেক দেশ বিশেষজ্ঞ দল ও বিভিন্ন সরঞ্জাম দিয়ে উদ্ধার অভিযানে সহায়তা করার চেষ্টা করছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, প্রথম ভূমিকম্পটি তুরস্কে আঘাত হানার সবচেয়ে বড় ভূমিকম্প। জীবিতরা জানিয়েছেন, কম্পন থামতে দুই মিনিট সময় লেগেছে। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৫। এর কেন্দ্র ছিল কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান জেলায়। ভূমিকম্পের আশপাশে আফটারশক অনুভূত হয়েছে।

গতকাল দিনভর তুরস্ক ও সিরিয়া উভয় দেশেই মৃত ও আহতের সংখ্যা দ্রুত বেড়েছে। এই সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারণ উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে অনেক মানুষকে খুঁজে পাচ্ছেন।

ডব্লিউএইচওর সিনিয়র ইমার্জেন্সি অফিসার ক্যাথরিন স্মলউড বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'আমরা সব সময় ভূমিকম্প একই জিনিস দেখি। দুর্ভাগ্যবশত, পরের সপ্তাহগুলোতে প্রাথমিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডায় গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ।'

নিহতদের অনেকেই যুদ্ধ বিধ্বস্ত উত্তর সিরিয়ার বাসিন্দা। এসব এলাকার লাখ লাখ শরণার্থী তুর্কি সীমান্তের দুই পাশে ক্যাম্পে বসবাস করছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় শত শত হতাহতের খবর পাওয়া গেছে। তুরস্ক ও সিরিয়া উভয় দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে।

বেশ কিছু ভিডিওতে বিভিন্ন ভবন ধ্বংসের দৃশ্য দেখা যায়। কিছু ১২ তলা উঁচু ভবন এখন মাটিতে ভেঙে পড়েছে। রাস্তাঘাট বিধ্বস্ত এবং যতদূর চোখ যায় ধ্বংসস্তূপের বিশাল পাহাড়।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত