আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প: অনুদান পাঠাবেন যেভাবে

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প: অনুদান পাঠাবেন যেভাবে

ছবি: এলএবাংলাটাইমস

তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ এখনও ভূমিকম্পে ধসে যাওয়া ভবনের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। উদ্ধারকারী দল দিন-রাত কাজ করে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিশ্বের বিভিন্ন সংস্থা ইতোমধ্যে তুরস্ক ও সিরিয়ার উদ্দেশ্যে প্রয়োজনীয় ত্রান সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাচ্ছে। তবে দুই দেশেই আরও সাহায্যের প্রয়োজন হতে পারে।

ব্যক্তিগতভাবে কেউ ভূমিকম্প বিপর্যস্ত দেশ দুইটিকে সাহায্য করতে চাইলে নিচের সংস্থাগুলোর সাহায্য নিতে পারে।

রেড ক্রিসেট (তুরস্ক এবং সিরিয়া)

দ্য রেড ক্রিয়েন্ট ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি) বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জরুরি সেবা, খাদ্য এবং চিকিৎসা সেবা প্রদান করে থাকে। ব্যক্তিগতভাবে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ সাহায্য পাঠানো যাবে।

ইন্টারন্যাশনাল ব্লু ক্রিসেন্ট রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

তুরস্ক ও সিরিয়ার স্থানীয় প্রশাসনের সাথে ইতোমধ্যে উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়েছে দ্য ইন্টারন্যাশনাল ব্লু ক্রিসেন্ট রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইবিসি)।এছাড়া জরুরি সেবাও দিয়ে যাচ্ছে সংস্থাটি।

আইবিসি বেশকিছু জরুরি সেবার পণ্য তালিকা প্রকাশ করেছে।

১/ তাঁবু
২/ হিটার
৩/ কমপক্ষে ৫ হাজার মানুষের জন্য রেডি-টু-ইট ফুড
৪/ জরুরি চিকিৎসা সরঞ্জাম
৫/ কম্বল
৬/ থার্মাল ক্লোথিং

এই সংস্থায় কেউ অনুদান পাঠাতে চাইলে +90 538 5159806 নাম্বারে যোগাযোগ বা Alper.mavi@ibc.org.tr. মেইল করতে বলা হয়েছে।

গ্লোবাল গিভিং

গ্লোবাল গিভিং একটি অলাভজনক দাতব্য সংস্থা। তুরস্ক ও সিরিয়ায় বিপর্যস্ত নাগরিকদের জরুরি সেবা দিয়ে যাচ্ছে সংস্থাটি। কেউ ব্যক্তিগত উদ্যোগে সংস্থাটির মাধ্যমে অনুদান পাঠাতে চাইলে https://www.globalgiving.org/projects/turkey-earthquake-relief-fund/ এই লিংকে যেতে হবে।

ইউনিসেফ

তুরস্ক ও সিরিয়ায় সাহায্যের জন্য ইউনিসেফ একটি জরুরি তহবিল চালু করেছে। কেউ এই সংস্থার মাধ্যমে অনুদান পাঠাতে চাইলে https://help.unicef.org/syria-emergency এই লিংকে যেতে হবে।

এছাড়া সেভ দ্য চিল্ড্রেন, প্রজেক্ট হোপ, ডিরেক্ট রিলিফ, ডক্টরস উইদাউট বর্ডারস, কেয়ার ইন্টারন্যাশনালের ওয়েবসাইটের মাধ্যমে সিরিয়া ও তুরস্কে পাঠানো যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত