আপডেট :

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

আবারও ‘দুই রাষ্ট্র’ সমাধানের কথা বললো নেতানিয়াহু

আবারও ‘দুই রাষ্ট্র’ সমাধানের কথা বললো নেতানিয়াহু

ওবামার সঙ্গে ওয়াশিংটনে বৈঠক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক
ওবামার সঙ্গে গতকাল সোমবার
হোয়াইট হাউসে বৈঠক করেছেন
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন
নেতানিয়াহু। এ সময় ইসরায়েলি
প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ইসরায়েল-
ফিলিস্তিন সংঘাত অবসানে দুই
রাষ্ট্রভিত্তিক সমাধানে অঙ্গীকারবদ্ধ।
খবর রয়টার্সের।
ওয়াশিংটন ও তেলআবিব দীর্ঘদিনের
পরীক্ষিত মিত্র হলেও ইরান ও মধ্যপ্রাচ্য
কূটনীতি নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে
‘দূরত্ব’ সৃষ্টি হয়। তবে গতকালের বৈঠকে
সম্পর্কের সেই বরফ গলানোর চেষ্টা
করলেন নেতানিয়াহু। গত বছর
যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির সঙ্গে
ইরানের পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত
হওয়ার পর এটা নেতানিয়াহু ও ওবামার
মধ্যে প্রথম বৈঠক।
ওবামার আমন্ত্রণে গতকালই ওয়াশিংটন
সফরে যান নেতানিয়াহু। বৈঠকে
ওবামাকে তিনি বলেছেন, ইসরায়েল
শান্তির আশা ছেড়ে দেয়নি। তারা ‘দুই
জনগণের দুই রাষ্ট্র’র দর্শনকে সমর্থন করে।
কিন্তু এর বিনিময়ে ফিলিস্তিনিদের
অবশ্যই ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র
হিসেবে স্বীকৃতি দিতে হবে।
অতীতেও নেতানিয়াহু দুই
রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা
বলেছেন। কিন্তু গত বছর ইসরায়েলের
সাধারণ নির্বাচনের সময় তিনি ওই
অবস্থান থেকে সরে আসেন। এতে ওবামা
প্রশাসন তাঁর ওপর নাখোশ হয়।
এমন এক সময়ে এই বৈঠক হলো, যখন
ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নতুন মোড়
নিয়েছে। বৈঠকে ওবামা
ফিলিস্তিনিদের সহিংস কর্মকাণ্ডের
নিন্দা জানান এবং ইসরায়েলের
আত্মরক্ষার অধিকারকে সমর্থন দেন।
তিনি বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তা
আমার বিদেশনীতির সবচেয়ে
অগ্রাধিকারগুলোর একটি।’ কিন্তু
ওবামা এও বলেন যে, চলমান উত্তেজনা
প্রশমনে নেতানিয়াহুর মুখ থেকে তিনি
নতুন ধারণা শুনতে চান।
বিচারবহির্ভূত হত্যায় ইসরায়েলিদের
সমর্থন: আল-জাজিরার খবরে বলা হয়, ৫৩
শতাংশ ইসরায়েলি অভিযুক্ত
ফিলিস্তিনি হামলাকারীদের
গ্রেপ্তারের চেয়ে ঘটনাস্থলে
বিচারবহির্ভূতভাবে হত্যা করাকে সমর্থন
করে। জেরুজালেমভিত্তিক ইসরায়েল
ডেমোক্রেসি ইনস্টিটিউট নামে একটি
প্রতিষ্ঠানের পরিচালিত জরিপে এ
ফলাফল বেরিয়ে এসেছে।
গাজা উপত্যকা, পূর্ব জেরুজালেমসহ
অধিকৃত পশ্চিম তীর ও গোটা
ইসরায়েলজুড়ে যখন উত্তেজনা চলছে, সেই
সময়ে ইসরায়েল ডেমোক্রেসি
ইনস্টিটিউট দেশটির নাগরিকদের ওপর
একটি জরিপ পরিচালনা করে। গত
অক্টোবরের শেষের দিকে দুই
দিনব্যাপী প্রাপ্তবয়স্ক প্রায় ছয় শ
ইসরায়েলি নাগরিকদের সাক্ষাৎকার
নেওয়া হয় ওই জরিপে।
জরিপের ফলাফলে দেখা যায়,
হামলাকারী ফিলিস্তিনিদের হত্যাকে
সমর্থন করেন অর্ধেকের বেশি
উত্তরদাতা। এ ছাড়া ৮০ শতাংশ
সাক্ষাৎকারদাতা হামলাকারীদের
বাড়ি ধ্বংস করার পক্ষে মত দেন।
জরিপটির মধ্য দিয়ে ফিলিস্তিনিদের
প্রতি ইসরায়েলিদের কট্টর মনোভাবই
যেন আবারও ধরা পড়ল।
এক ফিলিস্তিনিকে হত্যা: অধিকৃত
পশ্চিম তীরের উত্তরাঞ্চলে এক
তল্লাশিচৌকির কাছে গতকাল রাশা
(২৩) নামের এক ফিলিস্তিনি নারীকে
হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ
নিয়ে গত অক্টোবর থেকে ইসরায়েল-
ফিলিস্তিনের মধ্যে শুরু হওয়া
সহিংসতায় ৭৪ ফিলিস্তিনি নিহত
হলো। ইসরায়েলি নিহত হয়েছে ১১ জন।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়,
ওই ফিলিস্তিনি নারী ইসরায়েলি
নিরাপত্তারক্ষীদের ছুরিকাঘাতের
চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাঁকে
গুলি করেন। এতে নিহত হন ওই
ফিলিস্তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত