আপডেট :

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

আরাফাতের ‘গুপ্তহত্যার’ জন্য ইসরায়েল দায়ী

আরাফাতের ‘গুপ্তহত্যার’ জন্য ইসরায়েল দায়ী

ইয়াসির আরাফাত

ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির
আরাফাতের ‘গুপ্তহত্যার’ জন্য আবারও
ইসরায়েলকে দায়ী করেছে ফিলিস্তিনী
তদন্তকারী দলের প্রধান তৌফিক তিরাবি।
আরাফাতের মৃত্যুর ১১তম বার্ষিকীর মাত্র একদিন
আগে মঙ্গলবার তিনি এ মন্তব্য করলেন।
২০০৪ সালের ১১ নভেম্বর প্যারিসের সামরিক
হাসপাতালে ৭৫ বছর বয়সে মারা যান ফিলিস্তিনি নেতা
ইয়াসির আরাফাত। পাকস্থলীর প্রদাহে আক্রান্ত
হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য পশ্চিমতীরের
রামাল্লা থেকে তাকে ফ্রান্সে নিয়ে যাওয়া
হয়েছিল। কিন্তু ফিলিস্তিনিরা একে স্বাভাবিক মৃত্যু
হিসেবে দেখতে নারাজ। তারা তাদের প্রিয়
নেতার মৃত্যুর জন্য শুরু থেকেই ইসরায়েলকে
দোষারোপ করে আসছে। এরই প্রেক্ষিতে
তদন্ত শুরু করেছিল ফরাসি বিচারকরা। তারা ওই তদন্ত
বন্ধ করার দু মাস পর মঙ্গলবার ফের
ইসরায়েলের বিরুদ্ধে আঙ্গুল তুললেন
ফিলিস্তিনি তদন্ত দলের প্রধান তিরাবি।
মঙ্গলবার তিনি বলেছেন,‘তদন্ত কমিটি সাবেক
ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের
গুপ্তহত্যার কারণ খুঁজে পেয়েছে। এজন্য
ইসরায়েলই দায়ী।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত
জানাননি। কেবল বলেছেন,‘তার হত্যার প্রকৃত
কারণ জানতে আমাদের আরো কিছু দিন সময়
লাগবে।’ ২০০৯ সালে এই তদন্ত দল গঠন
করেছে ফিলিস্তিন।
এর আগে ২০১২ সালে আরাফাতের স্ত্রী সুহার
করা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু
করেছিল এক ফরাসি আদালত। আদালত কারো
বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন ছাড়াই দু মাস
আগে তদন্ত বন্ধ করে দিয়েছে। ওই একই
বছর তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ফরাসি, সুইস
ও রুশ তদন্তকারীরা রামাল্লায় আরাফাতের কবর
খুলে ৬০টির মত নমুনা সংগ্রহ করেছিল।
অধিকাংশ ফিলিস্তিনির বিশ্বাস তাদের প্রিয় নেতার
স্বাভাবিক মৃত্যু হয়নি। ইসরায়েল তাকে বিষ
প্রয়োগে হত্যা করেছে। ফিলিস্তিনি তদন্ত
দলের প্রধানও এখন সেই অভিযোগ করলেন।
যদিও ইসরায়েল এ অভিযোগ কখনোই স্বীকার
করেনি।

শেয়ার করুন

পাঠকের মতামত