আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় এবার কলেরার হানা, ২ জনের মৃত্যু

ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় এবার কলেরার হানা, ২ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

কলেরা ছড়িয়ে পড়েছে ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে। এখন পর্যন্ত কলেরায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই রোগে আক্রান্ত হয়েছে আরও ৫৬৮ জন।

আসাদ সরকারের বিরোধীদের নিয়ন্ত্রিত এলাকায় কাজ করা জরুরি সহায়তা টিমের সদস্যরা এ তথ্য জানান। মঙ্গলবার টুইটারে হোয়াইট হেলমেট বাহিনী জানায়, উত্তর-পশ্চিমে গত নভেম্বর থেকে কলেরায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত আরও ৫৬৮ জন।

স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানান, ভূমিকম্পের কারণে ঐ অঞ্চলের অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে দ্রুত ছড়াচ্ছে কলেরা।

স্বেচ্ছাসেবক নুর কোরমুশ বলেন, শরণার্থী ক্যাম্পের এলাকাগুলোতে দুর্যোগ আরও বেড়েছে। সেই সব জায়গায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ভূমিকম্পের আগেও এলাকাটি যথাযথ পয়োনিষ্কাশন ব্যবস্থার অভাবে ক্ষতিগ্রস্ত হয়। শরণার্থী শিবিরের ৬৩ শতাংশের সঠিক পয়োনিষ্কাশনের ব্যবস্থা ছিল না।

তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীরা ভূমিকম্পে আহতদের চিকিত্সা দিতেও হিমশিম খাচ্ছেন। ভূমিকম্পে বাড়িঘর ধ্বংস হওয়ার পর হাজার হাজার বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছে। কোরমুশ স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ঐ অঞ্চলে প্রায় ২০ হাজার ভবন ধ্বংস হয়ে গেছে বা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তারা এখন যে পরিবেশে বসবাস করছে, তার অবস্থা এতটাই নাজুক, যে কোনো রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে কলেরা। গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনেও বলা হয় ঐ অঞ্চলে বিশুদ্ধ পানির ‘তীব্র ঘাটতি’ দেখা দিয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত