আপডেট :

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

ফ্লাইট এ৩২১ বোমায় বিধ্বস্ত, রুশ স্বীকারোক্তি

ফ্লাইট এ৩২১ বোমায় বিধ্বস্ত, রুশ স্বীকারোক্তি

রাশিয়া স্বীকার করেছে সন্ত্রাসী
হামলার কারণেই ৩১ অক্টোবর সিনাইয়ের
আকাশে তাদের যাত্রী বিমানটি বিধ্বস্ত
হয়েছিল।
রুশ গোয়েন্দা বিভাগ এফএসবি'র প্রধান
অ্যালেক্সান্ডার বরটিনকভ প্রেসিডেন্ট
পুতিনকে জানিয়েছেন বিমানটির
ধ্বংসস্তূপের ভেতর বিস্ফোরকের নমুনা
পাওয়া গেছে।
রুশ প্রেসিডেন্টের অফিস ক্রেমলিনের
ওয়েবসাইটে এফএসবি প্রধান জানিয়েছেন,
বিমানটিতে এক কেজি টিএনটি
বিস্ফোরকের সমান একটি বোমা
বিমানটিতে পাতা হয়েছিল।
পুতিনের কড়া হুমকি
রিপোর্ট পাওয়ার পর প্রেসিডেন্ট পুতিন
বলেছেন, এই হামলার পেছনে দায়ীদের যে
কোন মূল্যে ধরে শাস্তি দেওয়া হবে।
"বিশ্বের যেখানেই তারা পালিয়ে থাকুক,
আমরা তাদের খুঁজে এনে শাস্তি দেব।"
রুশ প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় রুশ বিমান
হামলা আরও বাড়ানো হবে।
এফএসবি প্রধানের সাথে প্রেসিডেন্ট
পুতিনের মঙ্গলবারের বৈঠকে রুশ সামরিক
কম্যান্ডারও উপস্থিত ছিলেন।
গত মাসে মিশরের অবকাশ কেন্দ্র শারম আল
শেখ থেকে ওড়ার পর সিনাইয়ের আকাশে রুশ
বিমানটি বিধ্বস্ত ২২৪ যাত্রীর সবাই মারা
যায়।
ইসলামিক স্টেটের সাথে সম্পর্কিত একটি
জঙ্গি গোষ্ঠী এই হামলায় দায় স্বীকার
করলেও রাশিয়া এবং বিশেষ করে মিশর
এতদিন পর্যন্ত সন্ত্রাসী হামলার বিষয়টি
মেনে নেয়নি।
কিন্তু এফএসবি প্রধানের এই বক্তব্যের পর রুশ
বিমান বিধ্বস্তের সাথে সন্ত্রাসী হামলার
যোগসূত্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো।
ব্রিটেন এবং রাশিয়া সহ অনেক দেশ শারম
আল শেখে ফ্লাইট বন্ধ রেখেছে। শেয়ার করুন।


শেয়ার করুন

পাঠকের মতামত